অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস 

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৫ | ৩:৩৬
Link Copied Successfully!
অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার জন্য নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, একটি কুচক্রী মহল নিজেদের দোষ ঢাকার জন্য বিএনপির ওপর নানা অপবাদ দিচ্ছে। দলের কেউ যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের গ্রেপ্তার করতে হবে। সবাইকে খুব সাবধান হতে হবে, ইতিহাস ভুলে গেলে হবে না। ২০০৮ এর মত ভুল করবে না কেউ।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি সমর্থন দিলেও দ্রব্যমূল্য সিন্ডিকেট সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করছে। ডেভিল ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়েছে বিশেষ একটি রাজনৈতিক দল।

বিজ্ঞাপন

এ সময় মির্জা আব্বাস আরও বলেন, যারা নির্বাচনকে ব্যাহত করতে চায় তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা