আরও ৭ ফেডারেশনে নতুন কমিটি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৮, ২০২৫ | ৭:১২
Link Copied Successfully!

জাতীয় ক্রীড়া পরিষদ আরও ৭টি ফেডারেশনে বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে।

আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনে সাঁতার, টেবিল টেনিস, ভলিবল, কারাতে, ভারোত্তোলন, শরীরগঠন ও পেন্সিং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।

সাঁতার ফেডারেশনের সভাপতি বাংলাদেশ নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, টেবিল টেনিসের সভাপতি ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এমএইচ জামান ও সাধারণ সম্পাদক প্রাক্তন খেলোয়াড় ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ, ভলিবল ফেডারেশনের সভাপতি ব্যবসায়ী ফারুক হাসান ও সাধারণ সম্পাদক জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক বিমল ঘোষ বুলু, কারাতে ফেডারেশনের সভাপতি ব্যবসায়ী শাহজাদা আলম ও সাধারণ সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন, ভারোত্তোলনের সভাপতি প্রাক্তন খেলোয়াড় ও অভিজ্ঞ সংগঠক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব) ও সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল মো: শহিদুল ইসলাম চৌধুরী, শরীরগঠন ফেডারেশনের সভাপতি অতিরিক্ত আইজিপি মো: মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক প্রাক্তন খেলোয়াড় ডাক্তার এম কামরুজ্জামান এবং পেন্সিং ফেডারেশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ব্যবসায়ী বসুনিয়া এম আশিকুল ইসলাম।

বিজ্ঞাপন

ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য আগস্টের শেষ সপ্তাহে গঠন করা হয়েছিল সার্চ কমিটি। ওই কমিটির সুপারিশে নভেম্বরে ৯টি ফেডারেশনের বিদ্যমান কমিটি ভেঙে অ্যাডহক কমিটি ঘোষণা করেছিল। দুই মাস পর ঘোষণা করা হলো আরও ৭টি ফেডারেশনের নতুন কমিটি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর