জনপ্রতিনিধিদের মূল উদ্দেশ্য সেবা করা- শিক্ষামন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২০ | ৫:০১
Link Copied Successfully!
চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, জনপ্রতিনিধিদের প্রথম দায়িত্ব হলো এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানে এগিয়ে আসা। সেবাই জনপ্রতিনিধিদের মূল উদ্দেশ্যে হওয়া উচিৎ।

তিনি শনিবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশে যে উন্নয়ন বইছে, তা অব্যাহত রাখার লক্ষ্যে প্রত্যেক নেতা-কর্মীকে একযোগে কাজ করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, চাঁদপুরে এ প্রথম ইভিএম পদ্ধতিতে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথম হিসেবে ভোটারদের উপস্তিতিও ছিলো ভালো। নির্বাচনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন। যার কারণে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। এ জন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

বিজ্ঞাপন

আজকের এ শপথ অনুষ্ঠান সফল করার জন্য বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এসেছেন। সে জন্য আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

ডাঃ দীপু মনি বলেন, নবনির্বাচিত পৌর পরিষদ অবশ্যই এই শহরকে অনেক এগিয়ে নিয়ে যাবে। কারণ নির্বাচনের পূর্বে তিনি সাধারণ জনগণকে যে ইশতেহার দিয়েছেন, সে কাজগুলো আমার স্বপ্ন। তিনি এই কাজগুলো বাস্তবায়ন করলে আমার কাজের অংশগুলোও বাস্তবায়ন হবে। আমাদের অনেক স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নগুলো বাস্তবায়নে একসাথে কাজ করবো।

নবনির্বাচিত মেয়র সম্পর্কে মন্ত্রী বলেন, সে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছে। ছাত্রলীগের কঠিন সময়ে দায়িত্ব পালন করেছেন। একজন জনপ্রতিনিধি হওয়ার জন্য এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য নিজেকে সৎ হিসেবে তৈরী করেছেন।

বিজ্ঞাপন

নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুবু রহমান, বক্তব্য রাখেন নব নির্বাচিত মেয়র মো. জিল্লুর রহমান, কাউন্সিলর আয়শা খানম ও ইকবাল হোসেন পাটওয়ারী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সদর উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা কেফায়েত উল্লাহ। গীত পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের বিমল চন্দ্র দে।

অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত মেয়রকে ফুল দিয়ে অভিনন্দন জানান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা