চাঁদপুরে ঝুঁকিপূর্ণ ১শ ২৬টি সড়ক, দ্রুত সংস্কার চান দুর্ভোগে পড়া পথচারী ও যানবাহন চালকেরা (ভিডিও সহ)

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২৪ | ৭:৫০
Link Copied Successfully!

অতি বৃষ্টি, বন্যা ও রিমেলের আঘাতে চাঁদপুরে গ্রামীণ রাস্তা-ঘাটের পাশাপাশি এলজিডির সড়কগুলোতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার হলে যাত্রীদের দুর্ভোগ লাঘব ও যানবাহন বিনষ্ট থেকে রক্ষা পাবে। এদিকে জেলার আট উপজেলায় ১২৬ টি সড়ক বেশি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে বরাদ্দের ভিত্তিতে পর্যায়ক্রমে সংস্কারের আশ^াস দিলেন এলজিইডি বিভাগ।
অতি ও ভারী বৃষ্টি, বন্যা- জলাবদ্ধতা ও রিমেলের আঘাতে চাঁদপুরের বিভিন্ন সড়কে খানাখন্দ, গর্ত ও ফাটল দেখা দিয়েছে। ধসে পড়েছে সড়কের দুপাশের মাটি। যানবাহনে চলাচলে পথচারীদের দুভোর্গ এখন নিত্যসঙ্গী।

জেলার কচুয়া-গৌরীপুর সড়ক। ফরিদগঞ্জ উপজেলার মুন্সীরহাট- লতিফগঞ্জ সড়কসহ শতাধিক সড়কের অবস্থা বেহাল দশা। ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে চলাচলকারী যানবাহনে প্রতিনিয়ত স্কুল-কলেজ শিক্ষার্থী ও রোগীরা দুর্ঘটনা শিকার হতে হচ্ছে। ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার চান পথচারী ও যানবাহন চালকেরা।
মুন্সীরহাট- লতিফগঞ্জ সড়কের পথচারী আবদুল কাইয়ুম বলেন, ‘আমাদের এই সড়কটি হচ্ছে মুন্সীরহাট টু লতিফগঞ্জ সড়ক। খুবই গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কটি পুনঃ সংস্কার কাজ শুরু হয়েছিল। কিন্তু কি কারণে ঠিকাদার পালিয়ে গেছে, জানি না। আমরা চাই আবার আমাদের এই কাজটি পুনরায় চালু হোক। আমরা এই জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাজের বিনীতভাবে আহবান করছি এলাকাবাসীর পক্ষ থেকে। এখানে ৭/৮টা স্কুল-কলেজ রয়েছে। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিদিন যাতায়াত করতে দুর্ঘটনার শিকার হয়।’
স্থানীয় বাসিন্দা বদরুল আলম বলেন, ‘মুন্সীরহাট থেকে শোল্লা পর্যন্ত ৩ কিলো মিটার রাস্তা। খুবই গর্ত- খুবই খারাপ। গাড়ী পড়ে মানুষের হাত-পা ভাঙ্গে। গাড়ীও নষ্ট হয়। চলার মতো অবস্থা থাকে না। বৃষ্টি এলে আরো খারাপ হয়ে যায়।’

ফরিদগঞ্জের শোল্লা সড়কে কাজ করছে না ঠিকাদার

স্কুল শিক্ষিকা আমেনা বেগম বলেন, ‘আসা-যাওয়া অনেক অসুবিধা। যাওয়ার পরে দুই ঘন্টায় শোয়া থেকে উঠতে পারি না। এমন অসুবিধা। শিক্ষার্থীও দুর্ঘটনার শঙ্কা থাকে। দেখা যায় গাড়ী একদিকে চলে, রাস্তা ভাঙ্গার জন্য গাড়ী আরেক দিকে পড়ে যায়। যে জায়গায় আমরা আসতাম আধাঘন্টার মধ্যে, সে জায়গায় আমাদের দুইঘন্টা লেগে যায়। গাড়ী চালকেরাও চালাতে পারে না, গাড়ীও নষ্ট হয়ে যায়। আমরা বহুত কষ্টে আসা-যাওয়া করা লাগে।’

বিজ্ঞাপন

হাজীগঞ্জ- কাজিরগাঁও সড়কের মনির হোসেন বলেন, ‘আমরা চাই এই রাস্তাটা দ্রুত মেরামত হোক। এই রাস্তায় গাড়ী চালানো যায় না। কোন ড্রাইভার এই রাস্তায় গাড়ী চালাতে চায় না। ’

কচুয়া সুবিদপুর-আড্ডা সড়কের বেহাল দশা

অপরদিকে কচুয়ার সুবিদপুর-আড্ডা সড়কটি ৫-৬ বছর ধরে সংস্কার না হওয়ায় চরম দুভোর্গে পড়েছেন পথচারীরা। এবার অতিবৃষ্টিতে সড়কটির পিচঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। একই অবস্থা হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন অফিস থেকে-খাগবাড়িয়া ও বাকিলা ফুলছোঁয়া-বোরখাল-রামপুর সড়কটি। এসব সড়কগুলোরও সংস্কারের দাবী স্থানীয় বাসিন্দাদের।
কচুয়া সুবিদপুরের বাসিন্দা মাওলানা শাহআলম বলেন, ‘এই সড়কটি ৫-৬ বছর যাবত নাজেহাল অবস্থা সুবিদপুর টু আড্ডা। এই সড়কটিতে অনেক যানবাহন চলাচল করে। অটোরিকশা থেকে শুরু করে ভারী যানবাহন চলাফেরা করে। অতিরিক্ত বৃষ্টির কারণে আরো বেশি নাজেহাল অবস্থা।’

আরেক বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের রাস্তাটা দীর্ঘদিন। দীর্ঘদিন চলাফেরায় খুব কষ্ট হয়। অটো-রিকশা- ট্রাক্টর যেয়ে রাস্তাটা নষ্ট করে ফেলেছে। কয়েকটা গাড়ী পুকুরে পড়ে গেছে। পাটোয়ারী বাড়ীর দক্ষিণ সাইড থেকে খাগবাড়িয়া পর্যন্ত মানুষ চলাফেরা করতে পারে না।’

বিজ্ঞাপন


হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘ এখানে রাস্তা অনেক খারাপ। ৫ নং সদর রেল লাইনের উত্তরের ১ নং ওয়ার্ড থেকে খাগবাড়িয়া পর্যন্ত, কাজিরগাঁও পাটোয়ারী বাড়ী থেকে পর্যন্ত ইউনিয়ন পরিষদ পর্যন্ত এখানে পুরো রাস্তাটাই অনেক খারাপ। আমরা চাই এই রাস্তা অতি দ্রুত যেন সংস্কার হয়। ইউনিয়ন অফিস থেকে পাটোয়ারী বাড়ী পর্যন্ত রাস্তাটি পাকা করণের পর থেকে আর কোন সংস্কার করা হয়নি। এখানে অনেক গাড়ী এক্সসিডেন্ট হয়েছে। আমি নিজেই পড়ে যাওয়া গাড়ী উঠিয়ে দিয়েছি। স্কুলে যাওয়া শিক্ষার্থীরা যেতে পারে না।’

জেলায় ঝুঁকিপূর্ণ ১২৬ টি সড়কের মধ্যে ৫২টি সড়কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া ৪০ কোটি টাকা দিয়ে এই ৫২ টি সড়ক সংস্কারের কাজ শুরু হবে। বাকী বরাদ্দ পেলে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার কাজ করা হবে বলে জানান জেলা নির্বাহী প্রকৌশলী।

চাঁদপুর এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির বলেন, ‘এলজিইডির আওয়াতায় চাঁদপুর জেলায় আমাদের প্রায় ১২৬ টি সড়ক অতি বৃষ্টি বন্যায় ও রিমেলের মাধ্যমে ক্ষয়-ক্ষতি হয়েছে। আমরা ইতোমধ্যে আমরা ৪০ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। ৪০ কোটি টাকা আমরা টেন্ডার দিয়েছি। বাকী যে প্রায় ৮৬ কোটি টাকার মতো পর্যায়ক্রমে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা কাজ বাস্তবায়ন করবো।
এছাড়া কিছু বীজ-কালভার্ট এপ্রোচ রোড ক্ষতিগ্রস্ত হয়েছে। যেগুলো আমরা মোবাইল মেটিনেসের মাধমে জেলা থেকেই সেগুলো চালু রাখার চেষ্টা করেছি। এবং পরবর্তীতে ধীরে ধীরে আমরা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা কাজগুলো বাস্তবায়ন করবো। ’

সড়কের পাশাপাশি এবার জেলায় প্রায় ৩৬ টি ব্রীজ-কালভার্ট বিনষ্ট হয়ে পড়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে কাজগুলো দ্রুত বাস্তবায়ন চান জেলাবাসী।

 

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা