
বড়কুল বালিকা উবি’র পরিচালনা পর্ষদের আহ্বায়ক হলেন ইউপি চেয়ারম্যান
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের আহ্বায়ক হলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কবির হোসেন মিয়াজী।
এর আগেও তিনি প্রতিষ্ঠানটির তিনবারের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বড়কুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ, সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. কবির হোসেন মিয়াজী বলেন, বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির আহবায়ক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও হাজীগঞ্জ -শাহরাস্তির উন্নয়নের রুপকার সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমকে বড়কুল ইউনিয়ন বাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা রইল।




























