শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করেছিলেন পলক, জানালেন চিফ প্রসিকিউটর

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৯, ২০২৪ | ৩:৫৬
Link Copied Successfully!

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ছাত্র-জনতার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের চত্বরে পলকের এই স্বীকারোক্তির কথা জানান তাজুল ইসলাম। তিনি বলেন, ‘কোনো টাওয়ারে আগুন নয় বরং শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে এই কথা জানিয়েছেন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।’

তাজুল ইসলাম অভিযোগ করেন, সম্ভাব্য সাক্ষীরা টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন। তাঁদের নিরাপত্তায় কোনো গাফিলতি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায় নিতে হবে।

বিজ্ঞাপন


এর আগে, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসানসহ ৭ আসামিকে  ট্রইব্যুনালে হাজির করা হয়। তাঁদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ ফেব্রুয়ারি দাখিল করতে হবে। পাশাপাশি সাবেক আইজিপিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয় ট্রাইব্যুনাল।

এ সময় ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গুলশান-ভাটারার সিসিটিভি ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা