তিন দিন ধরে খোঁজ মিলছে না শিশু নুশরাতের

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৫, ২০২৪ | ৬:২০
Link Copied Successfully!

হাজীগঞ্জে তিন দিন ধরে খোঁজ মিলছে না নুশরাত আক্তার জান্নাত নামের এক শিশুর। থানায় সাধারণ ডায়েরির সূত্রধরে তার সন্ধানে কাজ করছে হাজীগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গেল শুক্রবার বিকেলে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের আল আকবর একাডেমির সামনে থেকে বোরকা পরা এক নারী আড়াই বছর বয়সী শিশু নুশরাতকে কোলে তুলে নিয়ে যায়। সিসি ক্যামেরায় ওই নারীর চেহারা স্পষ্ট না হওয়ায় বিড়ম্বনায় পড়ছে আইনশৃঙ্খলা বাহিনী।

তার মা জেসমিন আক্তারের দাবি, স্থানীয় ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি তাঁর (ইসমাইল) বাসায় নিয়ে ওই নারী ও শিশু নুশরাতকে ভাত খাওয়ায়। নিখোঁজের মাইকিং শুরু হলে ওই নারী নুশরাতকে নিয়ে লাপাত্তা হয়ে যায়।

বিজ্ঞাপন

বাবা আরমান হোসেন জানান, তাঁর এক মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে নুশরাত। তাকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলের সহযোগিতা চান তিনি।

নুশরাতের মা-বাবা আল আকবর একাডেমি সংলগ্নে একটি বাসা ভাড়া নিয়ে দুই সন্তানকে নিয়ে বসবাস করছেন। বাবা আরমান হোসেন একটি বেকারীর শ্রমিক হিসেবে কর্মরত। তাদের গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলায়। শিশু নুশরাতকে দ্রুত সন্ধান ও উদ্ধারের দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে ইসমাইল হোসেন বলেন, শিশু নুশরাতকে একটি দোকানের কাছে বসে ছিল। পরে ওই নারীর সন্তান মনে করে তার কোলে শিশুকে তুলে দেওয়া হয়। নারীর পরনে কালো বোরকা, কালো কাপড় ও মুখে কালো মাস্ক ছিল।

বিজ্ঞাপন

শিশু নুশরাতের সন্ধানে পার্শ্ববর্তী সকল জেলায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক।

 

ওসি জানান, এক নারী শিশু নুশরাতকে কোলে করে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক থেকে রামগঞ্জের দিকে নিয়ে যায়। তাকে উদ্ধারে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও কাজ করছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা