চাঁদপুরের পাল বাজার থেকে ৭৪০ কেজি পলিথিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১২, ২০২৪ | ৬:১১
Link Copied Successfully!
চাঁদপুর শহরের পাল বাজার থেকে ৭৪০ কেজি পলিথিন জব্দ ও দুই গোডাউন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে চাঁদপুর জেলার পাল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন  সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল এমরান খাঁন।
জেলা পরিবেশ  অধিদপ্তর জানায়,  বিকালে পালবাজারের মেসার্স ফারুক ভ্যারাইটিজ স্টোর ও সোহাগ গাজীর গোডাউন থেকে  থেকে প্রায়  ৭৪০  কেজি  অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। অবৈধ পলিথিন বিক্রির দায়ে ২ গোডাউন এর মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।
এসময় চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের  উপ-পরিচালক  মোঃ মিজানুর রহমান, সহকারী পরিচালক মো: হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা