চাঁদপুরে তরুণীকে চাকরি ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাচারের চেষ্টা, দুই চীনা নাগরিক গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২৪ | ৩:৫৮
Link Copied Successfully!

চাকরি ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নারী পাচারের অভিযোগে মানবপাচারকারী চক্রের দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। চীনা নাগরিক দুজন হলেন, ফ্যান গোউয়ে (২৭) ও ইয়াং জিকু (২৫)।

চাঁদপুর জেলার ভুক্তভোগী এক তরুণী মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রথমে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের নজরে আসে। গত সোমবারে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাচারকালে ওই তরুণী পালিয়ে এয়ারপোর্ট এপিবিএন অফিসে চলে আসেন এবং জানান ফ্যান গোউয়ে একজন চীনা নাগরিক তাকে চীনে পাচারের চেষ্টা করছে। বর্তমানে চীন যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে অবস্থান করছেন গোউ। অভিযোগকারীর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর তাঁর সহযোগী ফোর্সসহ বোর্ডিং লাউঞ্জ থেকে অভিযুক্ত চীনা নাগরিককে অভিযোগকারীর সহায়তায় শনাক্ত এবং আটক করেন।

পরবর্তীতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ ও ভুক্তভোগীর দেওয়া তথ্য থেকে জানা যায়, নিকুঞ্জের একটি বাড়িতে দেশী–বিদেশী পাচারকারী চক্রের সদস্য ও ভুক্তভোগী নারীরা অবস্থান করছেন। প্রাপ্ত তথ্য অনুসারে, গত সোমবার দিবাগত রাতে সিআইডির টিএইচবি সেল, জাতীয় নিরাপত্তা গোয়ান্দা সংস্থা ও এয়ারপোর্ট এপিবিএনের একটি চৌকশ দল নিকুঞ্জের সেই বাড়িতে যৌথ অভিযান চালায়। সেখান থেকে তারা ইয়াং জিকু নামের আরেকজন চীনা পাচারকারীকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। এ সময় পুলিশ পাচারকারী চক্রের গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করতে সক্ষম হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে মানবপাচারের সাথে যুক্ত বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

সূত্র জানায়, আনুমানিক ২ বছর আগে টিপু ও জিহাদ নামে দুজনের সাথে ভুক্তভোগীর ফেসবুকে বন্ধুত্ব হয়। তাদের সাথে মাঝেমধ্যে মেসেঞ্জারে কথা হতো। কথাবার্তার একপর্যায়ে জিহাদ তাকে চাইনিজ কোম্পানিতে চাকরির প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি হলে টিপু ও জিহাদ গত ২৬ অক্টোবর ভুক্তভোগীর বাড়ি থেকে তাকে ঢাকায় নিয়ে আসে। এরপর তাকে ঢাকায় খিলক্ষেত থানার নিকুঞ্জের একটি বাড়িতে নূরু নামক এক ব্যক্তির নিকট নিয়ে আসে। ইয়াং হও নামের একজন চীনা নাগরিকের সাথে ওই নারীর বিয়ের নাটক সাজায় নূরু। ভুয়া বিয়ের পর তারা নিকুঞ্জের বাড়িতে বসবাস শুরু করেন।

ওই বাড়িতে আরও ৭-৮ জন চীনা নাগরিক ও একজন বাংলাদেশি নারীকে দেখেছেন বলে ভুক্তভোগী তরুণী জানান। এর মধ্যে পাচারকারীচক্রের সদস্যরা ভুক্তভোগীর পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র প্রস্তুত করে এবং নিকুঞ্জের বাসায় আটকে রাখে। ভুক্তভোগীকে এই সময়ে কারও সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

বিজ্ঞাপন

গত সপ্তাহে ভুক্তভোগীর কথিত স্বামী ইয়াং হও চীনে চলে যায়। পরবর্তীতে পাচারকারী চক্রের সদস্য ফ্যান গুয়াই পাচার করার জন্য গত ৯ ডিসেম্বর ভুক্তভোগীকে জোর করে বাসা থেকে বিমানবন্দরে নিয়ে আসে। বিমানবন্দরে এনে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের সেটিংসের ভাষা চাইনিজে রুপান্তর করে দেয়। বিমানবন্দরে সুযোগ বুঝে পালিয়ে ওই নারী এয়ারপোর্ট এপিবিএন অফিসে সাহায্য চাইলে দায়িত্বরত কর্মকর্তারা তড়িৎ ব্যবস্থা নেন।

গতকাল মঙ্গলবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি শিহাব কায়সার খান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বেশ কিছু দেশের মানবপাচারকারী চক্র স্থানীয় দালালদের সহযোগিতায় নারী পাচার চেষ্টায় জড়িত। তারা মূলত গ্রামের সহজ-সরল নারীদের টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাচার করার চেষ্টা করে। তথ্য পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করি।’ তবে মানবপাচার পুরোপুরি ঠেকাতে সবার সতর্ক থাকার বিকল্প নেই বলে মনে করেন এই কর্মকর্তা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা