চাঁদপুরে পাঁচ জয়িতা পেলেন সম্মাননা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২৪ | ১০:২৮
Link Copied Successfully!
 চাঁদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে কাট্যাগরী ভিত্তিতে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বক্তব্যে বলেন, সমাজের প্রত্যেক নারীই জয়িতা। একজন নারীও নেই যে তারা জয়িতা নয় এবং প্রত্যেক নারীই সমাজে নিজ ভূমিকায় কোন না কোনভাবে জয় করছে। একজন নারী যখন স্বামীর ঘরে আসে, তখন পরিবারের সদস্যরা তার বিভিন্নরকম ত্রুটি ধরে। এ প্রতিকূলতাকে জয় করে ওই মেয়ে সেই ঘরে থাকেন এবং নিজেকে মানিয়ে চলতে হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক বলেন, সমাজের অনেক গুরুত্বপূর্ণ কাজে নারীরা জয়ী হচ্ছেন। আমাদের সমাজে নারীরা ব্যবসা করলে অনেকেই অনেকরকম ব্যাখা করেন। নারীরা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হয়। আমরা বিশ্বাস করি সমাজের প্রত্যেক নারী, শিশু ও মায়েরা জয়িতা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার এস এম তানভীর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার।

বিজ্ঞাপন

পাঁচ জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নাসরিন আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোসাম্মৎ মোহছেনা আক্তার, সফল জননী মিনুয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরুকারী রেখা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তানিয়া ইসলাম।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা