২২টি সিনেমা মুক্তির অপেক্ষায়

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২২, ২০২০ | ৭:১৩
Link Copied Successfully!

সিনেমা হল খোলা নিয়ে অপেক্ষায় ছিলেন হল মালিক ও প্রযোজকরা। ইন্ডাস্ট্রির এই সংকটময় সময়ে দীর্ঘদিন হল বন্ধ থাকায় বড় অংকের লোকসান গুনতে হয় হল মালিকদের। অন্যদিকে প্রযোজকরাও সিনেমা শেষ করে মুক্তি না দিতে পারায় আটকে যায় লগ্নি। দেশের অন্যান্য বিনোদন মাধ্যম চালু হলেও সব শেষে হল খোলার অনুমতি দেয় সরকার।

অবশেষে ১৬ অক্টোবর সারাদেশের হল খোলার অনুমতি দেওয়া হয়। এই খবরের পরেও হল মালিকদের মুখে হাসি নেই। সারাদেশে ৬৬টি হল খোলা হয়। হিরো আলমের সিনেমা ছাড়া কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি এখনো। যদিও আগামীকাল ‘ঊনপঞ্চাস বাতাস’ সিনেমাটি মুক্তি দেওয়া হবে। তবে শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি।

এখন পর্যন্ত দেশের অনেক বড় হল খুলেনি। হল মালিকরা বলছেন নতুন সিনেমা না এলে হল খুলবেন না তারা। এই সময়ে হল খুলে বাড়তি লোকসান গুনতে নারাজ হল মালিকরা।

বিজ্ঞাপন

অন্যদিকে প্রযোজকরাও এই সময়ে সিনেমা মুক্তি দিতে চাইছেন না। সেন্সরপত্র পেয়ে প্রায় ২২টি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সেগুলো কবে মুক্তি পাবে এ নিয়ে কিছু জানা যায়নি। হল খুললেও সারাদেশে হলগুলোতে দর্শকের অভাব। স্বাভাবিক সময়েও হলের ওপর দর্শকদের আগ্রহ কমেছে এখন। আর এই করোনার মধ্যে হলে গিয়ে সিনেমা দেখায় উত্সাহী হচ্ছেন না দর্শকরা। যদিও বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে ও সিমিত আসনে সিনেমা দেখার ব্যবস্থা করা হয়েছে। তবুও এই সময় দর্শকদের আগ্রহ নেই হলে গিয়ে সিনেমা দেখার। পরিচালক মতিন রহমান বলেন, ‘করোনার পরপর যদি ভালো বার্তা দর্শকদের কাছে না পৌঁছানো যায়, তাহলে কিন্তু তারা আর কোনো দিন হলমুখি হবে না। এখন সময়টা ডিজিটাল। মানুষ কোনো কিছু থেকে মুখ ফিরিয়ে নিলে আর সেদিকে তাকায় না। আমাদের সে দিকটা খেয়াল রাখতে হবে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা