বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১, ২০২৪ | ৮:৩৪
Link Copied Successfully!

 চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে সোহেল খান (২৩) নামে বাইকার নিহত এবং মো. ইমরান (২২) নামে আরোহী গুরুতর আহত হয়েছেন।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে ওই সড়কে শহরের সরকারি টেকনিক্যাল স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সোহেল জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের খান বাড়ীর আনোয়ার খানের ছেলে এবং আহত ইমরান একই এলাকার মৃত লিটন খানের ছেলে। নিহত সোহেল পেশায় ছিলেন অটোরিকশা চালক।

নিহত সোহেলের বন্ধু মো. ফাহাদ জানায়, তারা দুজনে বিকেলে বাড়ি থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে টেকনিক্যাল স্কুলের সামনে দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় একটি ভ্যান গাড়ীর সাথে ধাক্কা লাগে এবং বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা দুরে ছিটকে গিয়ে বিদ্যুতের খুটির সাথে লেগে উল্টে পড়ে। ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয় এবং সাথে থাকা আরোহী ইমরান গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, বাইকার সোহেলকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আর আহত ইমরানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী বলেন, দুর্ঘটনায় সোহেল নামে যুবক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বাইকটি জব্দ করা হয়েছে। নিহত বাইকার সোহেলের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনী ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা