
হাজীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির ঈদ উপহার পেলেন চারশ ক্ষুদ্র ব্যাবসায়ী
Link Copied Successfully!


হাজীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির উদ্যেগে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ ও গরীব চার’শ ক্ষুদ্র ব্যাবসায়ীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে হাজীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন এর সার্বিক ব্যবস্থাপনায় ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপিস্থত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।



























