চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা শনিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২২, ২০২৪ | ৯:১৭
Link Copied Successfully!

 চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে হাঁটা ম্যারাথন (ওয়াকথন) প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রতিযোগিতার আয়োজনে রয়েছে শহরের ক্রীড়া ও সমাজিক সংগঠন একটি উদ্যোগের ‘চলেন হাঁটি’। প্রতিযোগিতার সফল বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

হাঁটা ম্যারাথন (ওয়াকথন) প্রতিযোগিতার লক্ষ উদ্দেশ্যে নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা আলম পলাশ।

তিনি বলেন, গত ৬ মাস পূর্বে শহরের বেশকিছু লোকজন নিয়ে চাঁদপুর সরকারি কলেজে হাঁটার জন্য উদ্যোগ নেই। এই বিষয়ে আমরা কলেজ কর্তৃপক্ষের অনুমতি চাইলে, কলেজ কর্তৃপক্ষ অনুমতি দেন। তবে কলেজের পক্ষ থেকে পরিচয়পত্রসহ লোকদের হাঁটার জন্য শর্তদেন। যে কারণে একটি সামাজিক সংগঠন করার চিন্তা করা হয়। তার প্রেক্ষিতে আমরা ক্রীড়া ও সমাজিক সংগঠন ‘একটি উদ্যোগ’ এর পক্ষ থেকে ‘চলেন হাঁটি’ কার্যক্রম শুরু করি।

তিনি আরও বলেন, শহেরর লোকজনের সড়কে হাঁটা নিরাপদ নয়। হাঁটতে গিয়ে নানা দুর্ঘটনার শিকার হন। তবে সুস্থ্য থাকার জন্য আমাদের প্রত্যেকেই হাঁটা প্রয়োজন। আমাদের উদ্যোগের কারণে এখন বহু লোক প্রতিদিন কলেজ মাঠে হাঁটতে আসেন। এতে পরস্পরের প্রতি সামাজিক বন্ধন তৈরী হচ্ছে এবং সকাল বেলায় একটি মিলন মেলায় পরিণত হয়।

বিজ্ঞাপন

আলম পলাশ বলেন, ইতোমধ্যে আমরা এই উদ্যোগে সম্পৃক্তদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র বিতরণ করেছি। বাস্কেটবল ও মার্শালআর্ট প্রশিক্ষণ শুরু হয়েছে। ভবিষ্যতে বড় ধরণের ম্যারাথন আয়োজন এবং সাঁতার প্রশিক্ষণের পলিকল্পনা রয়েছে।

তিনি বলেন, এই প্রথম প্রতিযোগিতায় পুরুষদের বয়স ভিত্তিক দুটি দলের মধ্যে একটি ১৫ থেকে ৪৫বছর ও অপরটি ৪৬ থেকে ৭৫ বছর। নারীদের জন্যও দুটি দল। একটি ১৫ থেকে ৪৫ বছর এবং অপরটি ৪৬ থেকে ৭৫ বছর বয়সীরা অংশগ্রহণ করবে। চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে পুরুষরা শহরের ৬ কিলোমিটার এবং নারীরা ৩ কিলোমিটার পথ পায়ে হেঁটে ম্যারাথন শেষ করবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪টি গ্রুপে ১২ জনকে দেয়া হবে সনদ, মেডেল ও ক্রেস্ট। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছেন শিল্পপতি ও সমাজসেবক এন এম খান মুরাদ।

এ সময় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক ও ক্রীড়া সাংবাদিক চৌধুরী ইয়াসিন ইকরামসহ বিভিন্ন গণামধ্যমের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা