ডাব নেয়ার প্রতিবাদ করায় প্রবাসীর স্ত্রীকে মারধর আওয়ামী নেতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৫, ২০২৪ | ৯:৫২
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়নের ভাটেরাগাঁও গ্রামের প্রবাসীর স্ত্রী আমেনা বেগমকে (৪৮) পিটিয়ে রক্তাক্ত জখম করে বাগানে ফেলে রাখলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা বেলাল তপাদার  ও তার স্ত্রী রাহিমা বেগম।

ঘটনা ও অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল আনুমান ৯টার সময়  বিল্লাল হোসেন তপাদার ও তার স্ত্রী রাহিমা বেগম মিলে প্রবাসী মিজানুর রহমানের গাছের ডাব পেড়ে নিয়ে যায়।
এ বিষয়ে মিজানুর রহমানের স্ত্রী আমেনা বেগম তাদেরকে  জিজ্ঞেস করলে বিল্লাল তপদার ও তার স্ত্রী দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে আমেনা বেগমের বসত ঘরের সামনে  এলোপাতাড়ি ভাবে মারধর করে রক্তাক্ত জখম করেন।

আমেনা বেগম অচেতন হয়ে যাওয়ায় সন্ত্রাসী বেলাল ও তার স্ত্রী রাহিমা বেগম তাকে পার্শ্ববর্তী সুপারির বাগানে ফেলে রাখেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে আমেনা বেগমের ছোট ভাই কামরুল ইসলাম জানায় একই বাড়ীর মাওলানা রফিকুল ইসলামের স্ত্রী  আমার বোনকে বাগানে অচেতন অবস্থায় দেখতে পায়, এ সময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।
এরপর কামরুল ইসলাম ও তার বড় ভাইসহ তাকে চাঁদপুর সদর হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি করান।

কামরুল ইসলাম আরও জানায় তার বোনের চোখের অবস্থা অনেক খারাপ। লাঠি দিয়ে এলো পাতাড়ি মারধর করায় পুরো শরীর লীলা ফুলা ও রক্তাক্ত জখম হয়ে আছে, সে হাঁটতেও পারেনা এবং ডান চোখ ফুলে রক্ত জমাট হয়ে রয়েছে।

এই সন্ত্রাসী বেলালের অত্যাচার তারা অতিষ্ট হয়ে পড়েছে ইতিপূর্ব বহুবার তার ভগ্নিপতি ও বোনকে মারধর করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা