এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর, সর্বোচ্চ ফি ২২৪০ টাকা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৪, ২০২৪ | ৪:১৪
Link Copied Successfully!

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ফরম পূরণ আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে, যা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ২৭ নভেম্বরের মধ্যে। এবার প্রতি বিভাগে পরীক্ষার্থীদের ফি গত বছরের তুলনায় ১০০ টাকা বেড়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যা বুধবার (১৩ নভেম্বর) শিক্ষাবোর্ড অনুমোদন করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরম পূরণে শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে ১ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় ১০ ডিসেম্বর। আর ১০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে শিক্ষার্থীরা ১১-১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। জরিমানাসহ ফি জমা দেওয়া যাবে ১৪ নভেম্বর পর্যন্ত। বিলম্ব ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

বিজ্ঞাপন

কোন বিভাগে কত ফি

মানবিক, ব্যবসা ও বিজ্ঞান শাখার জন্য আলাদা আলাদা ফি নির্ধারণ করেছে শিক্ষাবোর্ড। এরমধ্যে মানবিক ও ব্যবসা বিভাগের একজন শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ‍২ হাজার ১২০ টাকা ফরম পূরণের ফি আদায় করতে পারবে স্কুলগুলো। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা ফরম পূরণের ফি বাবদ দিতে হবে ২ হাজার ২৪০ টাকা। এর মধ্যে ব্যবহারিক ফিসহ কেন্দ্র ফি অন্তর্ভুক্ত বলেও জানিয়েছে বোর্ড। বিলম্ব ফি নিতে পারবে সর্বোচ্চ একশ টাকা। নবম ও দশম শ্রেণি শিক্ষার্থীর কাছ থেকে সর্বমোট ২৪ মাসের বেশি বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা