করোনা: সাবেক মহিলা কাউন্সিলরসহ চারজনের মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২১, ২০২০ | ৩:১৪
Link Copied Successfully!

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ঘণ্টায় ৪জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বুধবার সকাল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। চাঁদপুরে দীর্ঘদিন পর করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটলো।

জানা গেছে, করোনায় আক্রান্ত অবস্থায় আলফাতুন্নেসা (১২৪) নামের এক বৃদ্ধা মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান । তার বাড়ি ফরিদগঞ্জের মূলপাড়া এলাকায়। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পার্সন ও আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, করোনায় আক্রান্ত আলফাতুন্নেসা সোমবার হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন । তখন নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

ডাক্তার রুবেল আরও জানান, মৃত ৩জন হলেন হাজীগঞ্জের মকিমাবাদ এলাকার জেসমিন(৫০) ফরিদগঞ্জের দিলীপ দাস(৫৮) ও হাবিবুর রহমান (৮০)।

বিজ্ঞাপন

তাদের সবার করোনা উপসর্গ ছিল। এরমধ্যে জেসমিন মঙ্গলবার দুপুর ২টা ১০মিনিটে হাসপাতালে ভর্তির ১৫ মিনিট পর মারা যান। দিলীপ দাস মঙ্গলবার রাত ২টায় হাসপাতালে আসেন। বুধবার সকাল ৭টায় তিনি মারা যান। হাবিবুর রহমান মঙ্গলবার বিকেল ৪টায় হাসপাতালে আসার পর সন্ধ্যা ৭টার দিকে মারা যান।

উপসর্গে মৃত তিনজনের স্বজনরা নমুনা দিতে রাজি না হওয়ায় তাদের নমুনা সংগ্রহ করা হয়নি। করোনার কমিউনিটি ট্রান্সমিশন চলমান থাকায় মৃতদের নমুনা সংগ্রহ জরুরী নয় বলেও মন্তব্য করেন ডাক্তার রুবেল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা