চাঁদপুরে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যের জনতার বাজার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৪, ২০২৪ | ৪:০৪
Link Copied Successfully!
চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে ন্যায্যমূল্যে জনতার বাজার চালু করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) সকালে চাঁদপুর শহরের পাল বাজারে জনতার বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন।
নিত্যপণের দাম সাধারণের ক্রয়সীমার মধ্যে রাখতে প্রতিদিন সকাল ৮ টা থেকে স্টক থাকা পর্যন্ত এই বিক্রি চলবে।
নিত্যপণ্যের মধ্যে রয়েছে করলা, টমেটো, কাঁচা মরিচ,  লাউ, আলু, বরবটি, ছিম, বেগুন,ঢেড়শ, পেঁপে ও মিষ্টি কুমড়া। বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য পাওয়ায় ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। ক্রেতারাও এমন বাজার দেখে খুশি।
ক্রেতা আলমগীর  বলেন, দাম নাগালের মধ্যেই আছে। অন্যান্য দোকান থেকে এখানে নায্যমূল্যে পাওয়া যায়।
শিক্ষার্থীদের পক্ষে তামিম বলেন, করলা ৬০ টাকা, টমেটো ১২৫ টাকা,  কাঁচা মরিচ ১৩০ টাকা, ছিম ৬৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তিন ঘন্টায় প্রথমদিনের স্টক শেষ হয় যায়।
এর আগেও শহরের বিপণীভাগ এলাকায় জনতা বাজার চালু করা হয়েছে।
স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতা ধরে রাখতে শিক্ষার্থীদের  এমন উদ্যোগকে স্বাগত জানান জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন।
তিনি বলেন,শিক্ষার্থীরা কৃষকের সবজি নিয়ে আসে। এতে ক্রেতারা অল্প দামে এখান থেকে কিনতে পারে। অন্যদিকে আশপাশের বিক্রেতারা তাদের নিত্য পণ্যের দাম কমিয়ে স্বল্প লাভে বিক্রি করতে শুরু করবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা