
শাহরাস্তি ইউপি ভোটে নারী ভোটার বেশি
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে চলছে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ।
মঙ্গলবার(২০অক্টোবর) উপজেলার মেহের দক্ষিণ ইউপি নির্বাচন সকাল নয়টা থেকে একটানা ভোটগ্রহণ চলছে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
জানাগেছে,প্রয়াত সুফি আহমেদ মিন্টু ইউপি চেয়ারম্যান স্হানটি শূন্য হয়ে যাওয়া পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউপি নির্বাচনে প্রতিধন্ধিতা করছেন তিনজন। মোট ভোটার সংখ্যা মহিলা ৩হাজার ৮৮৯ ও পুরুষ ৩হাজার ৫৫৩ সর্বমোট ৭হাজার ৪৪২।
সকাল থেকে উপজেলার নয়টি ভোট কেন্দ্রে ঘুরে দেখাগেছে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে কোন সহিংসতা চারাই চলছে নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে যে কোন অপ্রীতকর ঘটনা এড়াতে শাহরাস্তি থানা পুলিশের পাশাপাশি র্যাব এগার ও বিজিবি উপস্থিতি ছিলো চোঁখে পড়ার মত।
পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণ করেন। সাধারণ ভোটাররা বলেন, সুন্দর পরিবেশে নিজেদের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পেরে আমরা আনন্দিত। এছাড়াও পুরুষ ভোটারদের চেয়েও নারীর ভোটারদের উপস্থিতি চোঁখে পড়ার মত।

























