লাফিয়ে বাড়ছে সবজির দাম, দিশেহারা নিম্ন-মধ্যবিত্তরা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৪, ২০২৪ | ৫:১৬
Link Copied Successfully!

টানা তিন সপ্তাহ ধরে সাধারণ মানুষের নাগালের বাইরে সবজির দাম। বাজারদর নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থার অভিযানে উল্টো প্রভাব পড়েছে। কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজারদর।

 

বাজারে বিভিন্ন সংস্থার অভিযান চালানোর প্রভাব পড়েছে ডিমের দামে। না কমে উল্টো একদিনেই ২০ টাকা বেড়ে ডজন হয়েছে ১৮০ টাকা।

বিজ্ঞাপন

 

বেশির ভাগ সবজির দামও বাড়তি। বেগুন বিক্রি হচ্ছে ১৮০ টাকা, আর কাঁচা মরিচ ৪০০ টাকার বেশি। এই সুযোগে বেড়েছে মাছ-মুরগিসহ অন্যান্য পণ্যের দামও।

 

বিজ্ঞাপন

বাজারে ব্রয়লার ২০০ টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকার বেশি। পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা, আর মানভেদে ডালের দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা।

 

শুধু রাজধানী নয়, সব এলাকায় একই পরিস্থিতি। চট্টগ্রামে ২০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে টমেটো, গাজর ও বরবটি। শাকের আঁটি ৫০ থেকে ৬০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে এক হাজার টাকায়।

 

এমন অবস্থায় বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তারা জানান, নিম্ন মধ্যবিত্তরা আগে মাছ ও মুরগি না কিনে শাকসবজি বেশি কিনত। এখন তো দেখছি মাছ ও মুরগির চেয়ে সবজির দাম বেশি।

 

ক্রেতাদের অভিযোগ, অন্যান্য নিত্যপণ্যের মতো শাকসবজির বাজারও এখন শক্তিশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে। সঠিকভাবে বাজার মনিটরিং না হওয়ার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

 

বিক্রেতারা বলছেন, শুধু রাজধানী নয়, উৎপাদন এলাকায়ও চড়া সবজি দর। শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। তবুও মোকামগুলোতে সরবরাহ কম। তবে কিছুদিনের মধ্যে দাম কমতে পারে।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা