আদালতে নেওয়ার সময় মলিন চেহারায় ছিলেন দীপু মনি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২০, ২০২৪ | ৪:২৬
Link Copied Successfully!

হত্যা মামলার আসামি হিসেবে ডা. দীপু মনিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ দিন দীপু মনিকে বেশ মলিন চেহারায় দেখা গেছে। এমন মলিন চেহারায় তাকে আগে কখনো দেখা যায়নি।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে দীপু মনিকে আদালতে তোলার খবরে উৎসুক মানুষের ভিড় জমে। এর মধ্যেই পুলিশের তত্ত্বাবধানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় দীপু মনিকে।

এ দিন নিরাপত্তার স্বার্থে দীপু মনির মাথায় পরানো ছিল হেলমেট। সে কারণে তার চেহারও ভালো করে দেখা যাচ্ছিল না। গাড়ি থেকে নামানোর পর আদলতে প্রাঙ্গণ দিয়ে নিয়ে যাওয়ার সময় তিনি এদিক-ওদিক তাকাচ্ছিলেন। কারো সঙ্গে কোনো কথাও বলেননি তিনি। তাকে মুখে মাস্ক পরে থাকতে দেখা গেছে।

বিজ্ঞাপন

আদালতে নেওয়ার সময় তিনি মাথা নিচু করে ছিলেন। এ সময় উৎসুক জনতার পাশাপাশি আইনজীবীরাও তার উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। তাদের কারো কারো হাতে ডিম হাতে দেখা গেছে।

সার্বিক নিরাপত্তায় আগে থেকেই আদলত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও আদালত প্রঙ্গণেও মোতায়ন রয়েছেন।

এর আগে, বিকেল ৩টা ২০ মিনিটের দিকে আদলত প্রাঙ্গণে পুলিশের গাড়ি বহরে দীপু মনিকে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। তবে, তিনি কোন গাড়িতে ছিলেন তা দেখা যাচ্ছিল না। তাদের গাড়িবহর যখন আদালত প্রাঙ্গনে ঢুকছিল তখন বিক্ষুব্ধ জনতা পথ আটকে দেয়। ‘বিচার চাই’ স্লোগান দিতে থাকে। পাশাপাশি আইনজীবিরাও একটি মিছিল নিয়ে সড়ক আটকে দেন। পরে পুলিশের গাড়িতে করেই আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয় দীপু মনিকে।

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনির বিরুদ্ধে গত ১৩ আগস্ট পেনাল কোডের ৩০২/১৪৯/৩৪ ধারায় ঢাকার মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করা হয়। মামলা নম্বর ০৫।

ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দীপু মনিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে, সোমবার দীপু মনি, তার স্বামী তৌফীক নাওয়াজ এবং বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা