কোটা বহালের দাবিতে চাঁদপুর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের বিক্ষোভ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৫, ২০২৪ | ৩:৫৫
Link Copied Successfully!
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার চলো যাই যুদ্ধে, অসংগতির বিরুদ্ধে এই স্লোগানে কোটা আন্দোলনের নামে ৩০ লক্ষ শহীদের রক্তে রাঙ্গানো জাতীয় পতাকা পদদলিত, বীর মুক্তিযোদ্ধাকে রাজপথে লাঞ্চিত ও নির্যাতন, স্বাধীন দেশকে অচল করতে জনসাধারণকে জিম্মি এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার মহা-ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, চাঁদপুর জেলা।
সোমবার (১৫-জুলাই) বেলা ১২ টায় শহরের নতুন বাজার এলাকা থেকে একটি বিক্ষাভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে কালিবাড়ি শপথ চত্ত্বর এলাকায় গিয়ে শেষ হয়।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, চাঁদপুর জেলার সদস্য সচিব জাবেদ আহমেদ সিদ্দিকী এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, সদর উপজেলার আহ্বায়ক সুমন সরকার জয়ের পরিচালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, চাঁদপুর জেলার যুগ্ম আহ্বায়ক রাসেল মোঃ সালাউদ্দিন, আবুল কালাম আজাদ, সদস্য মাহতাব হোসেন রাসেল, কামরুল হাসান কাউসার, আবুল বারাকাত লিজন পাটোয়ারী,  শিবলু আহমেদ, সৈয়দ লুৎফুর রহমান এস এল আর, আতিকুর রহমান সোহান, আব্দুস সামাদ টুনু, গিয়াস উদ্দিন মিন্টু।
বক্তারা বলেন, এখনো অনেক মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন। আর মুক্তিযোদ্ধাদের কারনেই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কোন ব্যক্তি ইশারায় এ দেশ স্বাধীন হয়নি। কোটা আন্দোলনের নামে এদেশে কোন অপ্রিতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের এই কোটা দিয়েছেন। আর আমাদের এই কোটা চলমান থাকবে।
এসময় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, চাঁদপুর জেলার সদস্য লিটন চৌধুরী, অজিত দত্ত, ফারুক মিজি, সাদ্দাম হোসেন, স্বপন কর, নেছার আহমেদ, পলাশ ঘোষ, মানিক ছৈয়াল, শাম্মী আক্তার রোকসানা সোমা, আনোয়ারা বেগম, আসাদুজ্জামান সোহাগ, মাসুদ আলম, মাহবুব আলম, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম কামাল হোসেন সুমন, মুজিব ঢালি, আমির হোসেন, শাহ আলম,  সাইফ জুয়েল, লুবনা, স্বপ্না, আক্তার হোসেন, আব্দুল আল মামুন, হানিফ ঢালী হীরাসহ অন্যারা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা