মালাপাড়ায় পৌনে দুই’শ পরিবার পেলো ঈদ উপহার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৯, ২০২০ | ৫:৩৫
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ১২ নং দ্বাদশগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ড মালাপাড়া গ্রামে পৌনে দুই’শ পরিবার পেলো ভালোবাসার ঈদ উপহার। স্থানীয় যুব সমাজের উদ্যোগে বিত্তশালীদের আর্থিক সহযোগীতায় এই উপহার প্রদান করা হয়।


উপহার প্রদানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. মাকসুদ আলম পাটওয়ারী, মো. সাঈদুল হক পাটওয়ারী, ইউপি সদস্য মো. ইউছুফ পাটওয়ারী, সমাজসেবক মো. জসীম উদ্দীন বেপারী ও সাংবাদিক মো. মনজুর আলম পাটওয়ারী সহ আরো অনেকে।

এলাকায় দলমত নির্বিশেষে সকলের আর্থিক সহযোগীতায় ঈদ উপহার হিসেবে দুই প্রকারের সেমাই, চিনি, দুধ, বাদাম ও কিসমিস প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে স্ব-হস্তে বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার অনুভুতি প্রকাশ করতে গিয়ে মো. জসীম উদ্দীন বেপারী ও মো. মনজুর আলম পাটওয়ারী বলেন, কাউকে কিছু উপহার দেয়ার মাঝে এতো আনন্দ আর কোথাও পাওয়া যায় না। আর যারা পেয়েছেন তাদের আনন্দটাই আমাদের বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমাদের বিশ্বাস।

বিজ্ঞাপন

উল্লেখ্য, যাঁরা আর্থিক সহযোগীতা করেছেন তাঁরা নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা