
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ২৩ জনের মৃত্যু
Link Copied Successfully!


দেশে নতুন করে আরো ১ হাজার ২০৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন। ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫০০ জন।
শনিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৩ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯১ হাজার ৩৬৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২০৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৫৩ জন সুস্থ হয়েছেন।






























