খালেদার মুক্তির খবরে সন্তোষ, নেতাকর্মীদের সতর্ক করলেন ফখরুল

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৩:৪৯
Link Copied Successfully!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শর্তসাপেক্ষে মুক্তির খবরে সন্তোষ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে এ খবরে করোনা পরিস্থিতি বিবেচনায় জমায়েত হয়ে কিছু না করা এবং চেয়ারপারসনের বাসায় ফেরার সময় জড়ো না হতে নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এ সতর্কতা দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, চেয়ারপারসনের মুক্তির খবর আমরা শুনেছি; সন্তোষ প্রকাশ করছি। স্থায়ী কমিটির নেতারা বসবেন। বৈঠকে লন্ডন থেকে স্কাইপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন।

মির্জা ফখরুল বলেন, বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এখন পর্যন্ত মুক্তি সংক্রান্ত কাগজপত্র পাইনি। পেলে দলের অবস্থান জানানো হবে।

এর আগে সাজা স্থগিত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার।

বিজ্ঞাপন

গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ছয় মাসের জন্য বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, দুইটি শর্তে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। সেগুলো হলো- এই সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

আনিসুল হক বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারায় তার সাজা ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়ার বয়স ও মানবিক অবস্থা বিবেচনায় তার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। এই সময়ে খালেদা জিয়া গুলশানের নিজ বাসভবনে থেকে চিকিৎসা নেবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা