কুমিল্লা’সহ ১৯ জেলা জজকে বদলি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৯, ২০২৪ | ৪:৪৯
Link Copied Successfully!

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ১৯ জন জেলা জজকে বদলি করেছে আইন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বৃহস্পতিবার (২৭ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

শনিবার (২৯ জুন) আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।

১৯ জেলা জজের মধ্যে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসকে ছয় মাসের দণ্ড দেওয়া ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এবং মানি লন্ডারিং মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের বর্ণিত সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্ণিত পদে নিয়োগ বা বদলি করা হলো। এসব বিচারককে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা/দপ্তর প্রধানের মনোনীত কর্মকর্তা বা জেলা ও দায়রা জজের কাছে আগামী ২ জুলাই দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

বদলি হওয়া বিচারকরা হলেন– জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব শেখ আবু তাহেরকে বরিশালের জেলা জজ, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকারকে নরসিংদীর জেলা জজ, পটুয়াখালীর জেলা জজ এম এম এরশাদুল আলমকে নারায়ণগঞ্জের জেলা জজ, আইন কমিশনের সচিব আতোয়ার রহমানকে গোপালগঞ্জের জেলা জজ, গোপালগঞ্জের জেলা জজ মো. কামরুল হাসানকে পটুয়াখালীর জেলা জজ, মৌলভীবাজারের জেলা জজ আল মাহমুদ ফায়জুল কবিরকে গাইবান্ধার জেলা জজ, টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহাবুবুর রহমানকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬, ঢাকার বিচারক, নরসিংদীর জেলা জজ মোসতাক আহমেদকে কুমিল্লার জেলা জজ, গাইবান্ধার জেলা জজ মো. আবুল মনসুর মিঞাকে ঠাকুরগাঁওয়ের জেলা জজ পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, কক্সবাজারের বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিনকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, হবিগঞ্জের বিচারক, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, সিলেটের বিচারক মুহাম্মদ নুরুল আমীন বিপ্লবকে কিশোরগঞ্জের জেলা জজ, কুষ্টিয়ার বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলামকে বাগেরহাটের জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, কুমিল্লার বিচারক মো. জাহিদুল কবিরকে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, খুলনার বিচারক, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, খুলনার বিচারক রোজিনা আক্তারকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, বাগেরহাটের বিচারক, বিশেষ জজ আদালত-৪, ঢাকার বিচারক সৈয়দ আরাফাত হোসেনকে মৌলভীবাজারের জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, কুমিল্লার বিচারক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ঢাকা, এর সদস্য, ৩য় শ্রম আদালত ঢাকার বিচারক শেখ মেরিনা সুলতানাকে বিশেষ জজ আদালত কুষ্টিয়ার বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, রাঙামাটির বিচারক এ ই এম ইসমাইল হোসেনকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, ব্রাহ্মণবাড়িয়ার বিচারক মো. রবিউল আলমকে বিশেষ জজ আদালত-৪ ঢাকার বিচারক পদে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা