
কাউন্সিলর প্রার্থী রফিক মুন্সীর মতবিনিময়সভা
Link Copied Successfully!


হাজীগঞ্জ পৌর আসন্ন নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রফিক মুন্সীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
(৯অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় বলাখাল নদী বাড়ী কফি হাউসে যুবসমাজকে নিয়ে মতবিনিময় সভা আয়োজন করেন কাউন্সিলর পদপ্রার্থ। ইমরান হোসেন রিয়াজের সঞ্চালনায় ও কাউন্সিলর পদপ্রার্থী রফিক মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সুমন ভুইঞা,সিদ্দিক মুন্সী, রাকিব মুন্সী, রবি মুন্স, হাফেজ শরিফ, হেলাল,মাজহারুল ইসলাম, এম এম সাইফুল ইসলা, জিয়া,এমরান, সোহাগ, জিয়াউর রহমান, সোহাগ মিজি, মানিক, মামুন, সুমন প্রমুখ।
কাউন্সিলর পদপ্রার্থী রফিক মুন্সী তার বক্তব্যে বলেন, ২নং ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার সাথী হয়ে তাদের সেবা করার বাসনা ব্যক্ত করেছেন।
তিনি বলেন, হাজীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের অভিশাপমুক্ত করে আধুনিক ডিজিটালাইজড হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এলাকারযে সকল কাজ অসমাপ্ত রয়েছে সেই কাজগুলো সমাপ্ত করবো। পাশাপাশি মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে থেকে সহযোগীতা করেছেন এবং সহযোগিতা দারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সকলের সমর্থন কামনা করেন।



























