চাঁদপুরে অটোরিকশার ধাক্কায় মসজিদের ইমামের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৫, ২০২৪ | ৭:৫৮
Link Copied Successfully!
চাঁদপুরে  অটোরিকশার ধাক্কায় পুলিশ লাইনস্ জামে মসজিদ ইমাম মাওলানা আব্দুস সালামের মৃত্যু হয়েছে।
সোমবার  রাত ৮টায়   পুলিশ লাইনস্ এলাকায় সড়ক পার হতে গেলে দ্রুতগামী সিএনজিচালিত একটি  অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে মাওলানা আব্দুস সালাম গুরুতর আহত হলে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মাওলানা আব্দুস সালামকে (৬৫) মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন আলম জানান, দুর্ঘটনার জন্য দায়ী সিএনজিচালিত অটোরিকশা জব্দ এবং চালককে আটক করা হয়েছে। সাগর খান (২২) নামে ওই চালকের বাড়ি সদর উপজেলার আশিকাটি এলাকায়।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, দুর্ঘটনার জন্য দায়ী সিএনজিচালিত অটোরিকশার চালক সাগর খানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  মাওলানা আব্দুস সালাম প্রায় ৩০ বছর পুলিশ লাইনস্ জামে মসজিদের ইমাম ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে দুই মেয়ে রেখে গেছেন।
এদিকে, রাতেই চাঁদপুর পুলিশ লাইনস্ এ মাওলানা আব্দুস সালামের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ বরিশালের বাকেরগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম এই ইমামের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা