
এক বছরে কোরআনে হাফেজ হলেন শিশু নাঈম
Link Copied Successfully!

হাজীগঞ্জ আল ইহ্সান মাদ্রাসায় ইসলামী সরিয়া ভিত্তিক ব্যাপক উৎসব পরিবেশের মধ্য দিয়ে খতমুল কুরআন অনুষ্ঠিত হয়েছে।
হাজীগঞ্জের অত্যন্ত স্বনামধন্য বিদ্যাপীঠ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ এর উত্তর পাশে প্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠানে ৭ অক্টোবর বাদ মাগরিব মাদ্রাসা ছাত্র শিক্ষক মিলনায়তন ব্যাপক উৎসবমুখর পরিবেশে মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ ফাহিম হোসেন নাঈম পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মোঃ আরিফ হোসেন এর সার্বিক উপস্থাপনা ও পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহবাকুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান হাফেজ ক্বারী মোহাম্মদ উল্লাহ, বিশেষ অতিথি আহ্বাকুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান হাফেজ ক্বারী মুহসিনুল কারিম ফারুকী,প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ আরিফ হোসেন বলেন ইনশাআল্লাহ আমাদের এই মাদ্রাসার শিক্ষার্থীরা চাঁদপুর জেলা পিএসপি কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান, চাঁদপুর জেলা পুষ্টি পবিত্র কোরআনের আলো প্রথম স্থান, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন প্রতিযোগিতায় ও প্রথম স্থান অধিকার করে খুব অল্প সময়ে মাদ্রাসার পরিচিতি ও সুনাম চারদিকে ছড়িয়ে দিয়েছে। যার ফলশ্রুতিতে উক্ত মাদ্রাসার শিক্ষার্থী ভর্তি হতে আগ্রহী ।
তিনি আরো বলেন মাদ্রাসার শিক্ষার্থীরা ঠিকমত পড়ালেখা করলে আল্লাহর রহমত কোরআন শিক্ষার মধ্যে যে আনন্দ তা আর কোন শিক্ষায় পাওয়া যায় না তাই এখান থেকে প্রতিটি শিক্ষার্থী ইসলামের জিন্দেগী যাপনে প্রাথমিক স্তর শেষ করে বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছে ও দিবে। উক্ত মাদ্রাসা থেকে ১বছরে নাঈম হোসেন কোরআনে হাফেজ হাজীগঞ্জ রেকর্ড গড়েন।
এছাড়াও কোরআনে হাফেজ হলেন মোহাম্মদ মাহবুবুল আলম, ফাহিম হোসেন বাকিরাও পর্যাক্রমে হাফেজ হয়ে বের হবেন।


























