
বলাখালে ধর্ষণের প্রতিবাদে সভা করলো ছাত্রলীগ


হাজীগঞ্জ পৌর ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সম্রাট মিয়াজীর উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, ধর্ষণ চেষ্টা, শ্লীলতাহানীর ঘটনায় গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৭অক্টোবর) বিকালে বলাখাল মকবুল আহমেদ ডিগ্রী কলেজের হল রুমে প্রতিবাদ সমাবেশে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহজালাল বেপারীর সভাতিত্বে ও সাবেক ছাত্রনেতা খোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সম্রাট মিয়াজী, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা রাজিব সাহা, সংবাদকর্মী মো.মজিব পাটোয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, নোয়াখালীতে গৃহবধূকে শ্লীলতাহানি ন্যক্কারজনক ঘটনা, নোয়াখালীসহ বিভিন্ন স্থানে নারীদের ওপর সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এইরকম কোন ঘটনায় দেখা মাত্রই প্রতিবাদ করতে হবে, এবং প্রশাসনকে জানাতে হবে।


এসময় উপস্থিত ছিলেন, পৌর ২নং ওয়ার্ড ছাত্রলীগের মামুন মিয়াজী, শামিম, পৌর ছাত্রলীগ রিদয় হোসেন জাহিদসহ আরো অনেকে।


























