স্ত্রী কবরে, স্বামী জেলখানায়

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৩, ২০২৪ | ১২:৩০
Link Copied Successfully!

সাভারে স্বামীর নির্যাতনে নিহত ফারিয়া হাসান ইতির নিথর দেহটি সাড়া কাপড়ে মুড়িয়ে শনিবার রাত ১০টায় ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সতিষা গ্রামে পৌঁছে। রাত সাড়ে ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

অথচ এ বাড়ি থেকেই গত ৮ ডিসেম্বর রঙিন শাড়ি আর মেহেদি রাঙা হাতে বেরিয়ে গিয়েছিলেন ইতি।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আব্দুর রশিদ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার স্বামী মো. শাকিরুল হক শুভকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ।

বিজ্ঞাপন

রোববার আদালতে পাঠানোর পর শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার ওসি শাহ জামান।

ইতির বাবা অভিযোগ করেন, সকাল ৮টা থেকে তার ওপর নির্যাতন-নিপীড়ন চলছিল। অত্যাচার সহ্য করতে না পেরে ওর মাকেও কল দিয়েছিল। সেখান থেকে সে চলে আসতে চেয়েছিল। তাকে আসতে দেওয়া হয়নি। মেয়ের শরীরে আঘাতের চিহ্ন, ঘাড়ে ৩টি ইনজেকশনের সুইয়ের দাগ, হাতে ব্লেড দিয়ে কাটা ক্ষত চিহ্ন রয়েছে, বাম হাত ভাঙা, কানের একাংশে কালো দাগ রয়েছে।

শুভর বাবা গৌরীপুর উপজেলার বালুয়াপাড়ার গোলাম মোহাম্মদ খান পাঠান (ডা. রায়হান) এই প্রতিনিধিকে জানান, তার পুত্রবধূ আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদনেও এ তথ্য এসেছে।

বিজ্ঞাপন

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ ডিসেম্বর শুভর সঙ্গে ইতির বিয়ে হয়। ইতি গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি ও ২০১৮ সালে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাশ করে। বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

বিয়ের পর থেকে সাভারের তালতলা বেকারি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। শুক্রবার সকাল ৮টার দিকে ইতি টানা ৩ দিনের ডিউটি শেষ করে বাসায় ফিরেন। সকাল ১০টার দিকে তার মা পারভীন আক্তারের সঙ্গে শেষ কথা হয়। ওই সন্ধ্যা সাড়ে ৭টায় জানতে পারেন তার মেয়ে অসুস্থ, পরে জানতে পারেন তাকে মেরে ফেলা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা