চাকরির বয়সসীমা ৩৫ বছর করতে আল্টিমেটাম

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৩, ২০২৪ | ৬:৪১
Link Copied Successfully!

সব ধরনের চাক‌রির ক্ষে‌ত্রে বয়সসীমা ৩৫ ও মু‌ক্তি‌যোদ্ধা কোটায় ৩৭ বছর করার আহ্বান জানিয়েছে চাক‌রিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত‌্যাশী শিক্ষার্থী সম্বনয় প‌রিষদ নামে একটি সংগঠন। আর এরজন্য সরকারকে আগামী ১১ মে পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে তারা।

সংগঠনটির নেতারা বলছেন, এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে বড় ধরনের কর্মসূ‌চি দেওয়া হবে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবা‌দিক সমিতিতে এক সংবাদ স‌ম্মেল‌নে এই হুঁশিয়ারী দেন সংগঠ‌নটির মুখপাত্র শ‌রিফুল ইসলাম শুভ।

শুভ জানান, আগামী ১১ই মে ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে চাকরিতে বয়সসীমা ৩৫ বছর প্রত‌্যাশী‌শিক্ষার্থীদের নিয়ে একটি সমাবেশ আয়োজন করা হচ্ছে। এই সময়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রনালয় কোনো প্রজ্ঞাপন জা‌রি না ক‌রলে সেই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নুন্যতম ৩৫ বছর করতে অনুরোধ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেনকে সম্প্রতি চিঠি দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গত ১৭ এপ্রিল চিঠিটি পাঠানো হয়।

এতে শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘বিশ্বের প্রায় ১৬২ টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর, তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হয়েও বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর, মালদ্বীপে ৪৫ বছর, শ্রীলঙ্কায় ৪৫ বছর, নেপালে ৩৫ বছর, আফগানিস্তানে ৩৫ বছর। ভারত সহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করেই চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদন্ড মেনে ন্যূনতম ৩৫ বছর করেছে। বিপুল সংখ্যক শিক্ষিত যুবসমাজকে মানবসম্পদ হিসেবে কাজে লাগাতে পারলে সেটি হবে যুগোপযোগী ও যুগান্তকারী একটি সিদ্ধান্ত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কয়েক ধাপ অগ্রসর হওয়া যাবে।’

সংবাদ সম্মেলনে শ‌রিফুল ইসলাম শুভ জানান, দেশের ৩৫ জন সংসদ সদস‌্য ও সমা‌জের গুরুত্বপূর্ন ব‌্যা‌ক্তিরা লি‌খিতভাবে চাকরী‌তে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে সমর্থন জা‌নিয়েছেন। দেশের শি‌ক্ষিত বেকার যুবকদের প্রতি সরকারের নজর দেওয়া উ‌চিৎ বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা