চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে আগুন, রক্ষা পেলো চার শতাধিক যাত্রী,  আহত ৮

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২০, ২০২৪ | ৫:২৮
Link Copied Successfully!
কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে আগুন, রক্ষা পেলো চার শতাধিক যাত্রী -- পপুলার বিডিনিউজ
চাঁদপুরের হাইমচর উপজেলার মাঝের চর নামক স্থানে মেঘনা নদীতে ৪ শতাধিক যাত্রী নিয়ে ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
লঞ্চটি চরে ভিড়ানো হলে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপেক্ষ ৮ যাত্রী আহত হয়। আহতরা হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
পরে কর্ণফুলী লঞ্চের আরো দুইটি লঞ্চ গিয়ে যাত্রীদের উদ্ধার করে ঢাকা আনা হয়।
শনিবার সকাল ১০ টার দিকে মাঝেরচর এলাকায় চার শতাধিক যাত্রী নিয়ে কর্ণফুলী লঞ্চটি পৌঁছলে ইঞ্জিনের ত্রুটিজনিত কারণে আগুন লেগে যায়। ৯৯৯ এ কল পেয়ে চাঁদপুর নৌ-পুলিশের ফায়ার সার্ভিসসহ নীলকমল, আলুরবাজার ও হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ৩ টি টিম, উপজেলা প্রশাসন, কোস্টগা্ড  ঘটনাস্থলে উপস্থিত হয়। লঞ্চের ইঞ্জিন রোমে শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা।
এদিকে হাইমচর উপজেলা প্রশাসন দ্রুত মেডিকেল টিম ও এ্যম্বুলেন্স নিয়ে আহত যাত্রীদের চিকিৎসা সেবা দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তিশা।
লঞ্চ যাত্রীদের উদ্ধার করে মাঝেরচরে প্রথমে নিরাপদে রাখা হয়। পরে তাদের আরো দুটো কর্ণফুলী লঞ্চে করে গন্তব্যস্থলে পাঠানো হয়েছে বলে জানান নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন।
চাঁদপুর নৌ-বন্দর ও পরিবহন বিভাগের তদন্ত রিপোর্টের পর দুর্ঘটনায় কবলিত কর্ণফুলী লঞ্চটি ঢাকায় পাঠানো হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা