দেশের আকাশে চাঁদ ওঠেনি, বৃহস্পতিবার ঈদ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৯, ২০২৪ | ৭:৪৯
Link Copied Successfully!

দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল বুধবার ৩০ রমজান পালন করা হবে। আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। দেশের বিভিন্ন জেলাতে জেলার দায়িত্বপ্রাপ্তরা চাঁদ দেখা কমিটিকে নিশ্চিত করে, তারা কোথাও চাঁদ দেখতে পাননি। এছাড়া, ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনও চাঁদ দেখতে পায়নি। এএসসি/পবন

বিজ্ঞাপন

 

সাধারণত চান্দ্রমাস ২৯ কিংবা ৩০ দিনের হয়। বাংলাদেশে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ২৯ রমজান সম্পন্ন হলো। কিন্তু সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় বুধবারও রোজা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। অর্থাৎ এবার পবিত্র রমজান মাস ৩০ দিনের হবে। আর ঈদ হবে বৃহস্পতিবার।

 

বিজ্ঞাপন

এদিকে, গতকাল সোমবার (৮ এপ্রিল) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এসব অঞ্চলে রমজান মাস ৩০ দিনে গড়ানো নিশ্চিত হয়। মধ্যপ্রাচ্যে আজ ৩০ রমজান পালিত হচ্ছে। ফলে কাল বুধবার মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এছাড়া, এবার সবার আগে বিশ্বে ঈদুল ফিতর উদযাপনের তারিখ জানায় অস্ট্রেলিয়া। সেখানেও ৩০ রমজান শেষে কাল ঈদুল ফিতর উদযাপন করবেন ইসলাম ধর্মাবলম্বীরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা