সুখের শীর্ষ পাঁচে যে দেশগুলো

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২০, ২০২৪ | ৪:১৯
Link Copied Successfully!
সুখী দেশের তালিকায় এবারও আধিপত্য দেখিয়েছে নর্ডিক দেশগুলো। র‌্যাংকিংয়ে  প্রথম অবস্থানে রয়েছে ফিনল্যান্ড। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, তৃতীয় আইসল্যান্ড, চতুর্থ সুইডেন।  এমনকি, এই তালিকায় বেশ ওপরেই যুদ্ধ পরিচালনাকারী দেশ ইসরায়েলও।

সুখের এই তালিকা প্রণয়ন করা হয় কোনো নির্দিষ্ট দেশের জনসাধারণের জীবন সম্পর্কে সন্তুষ্টি, জিডিপি অনুসারে মাথা পিছু আয়, সামাজিক সহায়তা, স্বাস্থ্যকর জীবনযাপন, স্বাধীনতা, উদারতা ও দুর্নীতির মূল্যায়নের ওপর।

প্রায় এক যুগ আগে প্রথম এই ধরনের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এই তালিকায় যুক্তরাষ্ট্র ও জার্মানি কখনোই প্রথম ২০টির ঘরে তাদের নাম তুলতে পারেনি। আর এবছর তাদের অবস্থান যথাক্রমে ২৩ ও ২৪তম স্থানে। অন্যদিকে, কোস্টারিকা ও কুয়েত চলে এসেছে প্রথম ২০টি দেশের তালিকায়। এই বছরের তালিকায় তাদের অবস্থান যথাক্রমে ১২ ও ১৩তম স্থানে।

যদিও বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় কখনোই বড় দেশগুলোর নাম আসে না। প্রথম ১০টি দেশের মধ্যে কেবল নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার জনসংখ্যাই দেড় কোটির ওপরে। পুরো তালিকার প্রথম ২০টি দেশের মধ্যে কেবল কানাডা ও যুক্তরাজ্যের তিন কোটির বেশি জনসংখ্যা রয়েছে।

বিজ্ঞাপন

২০০৬ সাল থেকে ২০১০ সাল নাগাদ এই তালিকায় সবচেয়ে অবনতি হয় আফগানিস্তান, লেবানন ও জর্ডানের। অন্যদিকে সবচেয়ে উন্নতি হয় পূর্ব ইউরোপীয় দেশ সার্বিয়া, বুলগেরিয়া ও লাটভিয়ার। সুখী দেশের এই তালিকায় বাংলাদেশের অবস্থান তলানির দিকে ১২৯তম স্থানে।

১৪৩টি দেশের এই তালিকায় সবার নিচে অবস্থান করছে ২০২০ সালের পর থেকে তালেবানের নিয়ন্ত্রণে থাকা মানবিক দুর্যোগের মুখে পড়া আফগানিস্তান।  এএসসি/পবন

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা