একুশে বইমেলায় এবার ৬০ কোটি টাকার বই বিক্রি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২, ২০২৪ | ৭:১২
Link Copied Successfully!

রাজধানীতে আয়োজিত এবারের অমর একুশে বইমেলায় শনিবার শেষদিন পর্যন্ত ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

অমর একুশে বইমেলা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে এ বছরের বইমেলা সফলভাবে আয়োজন করা হয়েছে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি মুহম্মদ নুরুল হুদা।

অন্যান্য বছর ২৮ দিনের বইমেলা হলেও এবার অধিবর্ষ ও পরে দুদিন সময় বাড়ানোয় মেলা ৩১ দিনে গড়ায়। এই সময়ে একুশে বইমেলায় মোট ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানান বাংলা একাডেমির উপপরিচালক সাহেদ মনতাজ।

বিজ্ঞাপন

অমর একুশের বইমেলা ২০২৪ এর শেষ দিন আজ। সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির ডিজি মুহম্মদ নুরুল হুদা বলেন, ‘এ বছর ৩ হাজার ৭৫১টি বই প্রকাশিত হয়েছে। আগামী বছর আরও সফল মেলা আয়োজন করা হবে।’

অমর একুশে বইমেলা ২০২৪ এ সবচেয়ে বেশি সংখ্যক গুণগত মানের বই প্রকাশের জন্য চিত্তরঞ্জন সাহা পুরস্কার পেয়েছে কথাপ্রকাশ। এছাড়াও প্রথমা, ঐতিহ্য ও জার্নিম্যান মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছে। সেরা শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য পুরস্কার পেয়েছে ময়ূরপঙ্খি প্রকাশন।

অন্যদিকে আগামী বছরও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার আয়োজন করার চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। এএসসি/নি

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা