কুমিল্লার শক্তি বাড়াতে এলেন রাসেল-নারাইন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৪ | ৩:২৭
Link Copied Successfully!
ইংল্যান্ড তারকা মঈন আলী ও ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জনসন চার্লস খেলছেন বিপিএলের চট্টগ্রামের পর্বে কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রথম ম্যাচ থেকে। এবার কুমিল্লায় যোগ দিলেন আরও দুই ক্যারিবীয় আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। টি-টোয়েন্টি ক্রিকেটের এই দুই তারকা আজ চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আগামী সোমবার কুমিল্লার ম্যাচ দিয়ে এবারের বিপিএলে মাঠে নামবেন রাসেল ও নারাইন। সেদিন সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে কুমিল্লা।

নারাইন ব্যস্ত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ আইএল টি-টোয়েন্টি লিগে। ১০ ম্যাচ খেলে নারাইনের শিকার ৭ উইকেট। রাসেল খেলছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের অস্ট্রেলিয়া সফরে। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সর্বশেষ ম্যাচে রাসেলের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৭১ রানের বিস্ফোরক ইনিংস।

বিজ্ঞাপন

গত বিপিএলে দুজনই কুমিল্লার হয়ে খেলেছিলেন। টুর্নামেন্টের শেষের দিকে যোগ দিয়ে শিরোপা জয়ে ভূমিকা রেখেছেন। এবারও টুর্নামেন্টের শেষের দিকে যোগ দিয়েছেন। এতে নিশ্চিতভাবেই কুমিল্লার শক্তি বাড়বে।

কুমিল্লা এর মধ্যেই ৯ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে জায়গা করে নিয়েছে। শেষ চার এখনো নিশ্চিত হয়নি দলটির। তবে সে জন্য বাকি শুধু আনুষ্ঠানিকতা। আর ২ পয়েন্ট হলেই কুমিল্লার নামের পাশে বসবে ‘কোয়ালিফাই’ শব্দটি। এএসসি/নি

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ