ইউটিউবে শর্টস ভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৪ | ৪:৩১
Link Copied Successfully!

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় ইউটিউবের শর্টস ভিডিও। সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ‘শর্টস’ ভিডিও তৈরি করে আয়ও করছেন অনেকে। আর তাই শর্টস ভিডিওর সংখ্যা বাড়াতে এবার অন্য নির্মাতাদের তৈরি মিউজিক ভিডিও রিমিক্স করার সুযোগ চালু করেছে ইউটিউব। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে নির্মাতারা সহজেই অন্য নির্মাতাদের তৈরি মিউজিক ভিডিও রিমিক্স করে নতুন শর্টস ভিডিও তৈরি করতে পারবেন।

বিজ্ঞাপন

মিউজিক ভিডিও রিমিক্স করার পাশাপাশি জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডের গানের পরিবেশক সংস্থা ইউনিভার্সাল মিউজিক গ্রুপের (ইউএমজি) বিভিন্ন গানও শর্টস ভিডিওতে ব্যবহারের সুযোগ চালু করেছে ইউটিউব। ফলে নির্মাতারা এখন থেকে তাদের শর্টস ভিডিওতে বিয়ন্সে ও ম্যাগি রজার্সের মতো বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের গান ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত মাসে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে টিকটকের দ্বন্দ্বের জেরে টেইলর সুইফট, জাস্টিন বিবার, আরিয়ানা গ্র্যান্ডে, দ্য উইক্যান, ড্রেক ও কোল্ড প্লের মতো জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডের গান ব্যবহার করা যাচ্ছে না টিকটকে। আর তাই ইউটিউবে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের গানগুলো ব্যবহারের সুযোগ চালু হওয়ায় শর্টস ভিডিওর সংখ্যা দ্রুত বাড়বে। এর ফলে টিকটকের তুলনায় ইউটিউব শর্টস আরও বেশি জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: দ্য ভার্জে

এএসসি/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা