চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪ | ১০:৪৩
Link Copied Successfully!

রাতের আঁধারে চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৫ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কুমারডুগী-জাফরবাড়ি এলাকার মধ্যবর্তী স্থানে সড়কের পাশ দিয়ে পশ্চিম দিকে হেটে যাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারী। এসময় সামনের দিক থেকে আসা ট্রাক চাপা দিয়ে চলে যায়। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ নারীর কোন পরিচয় পাওয়া যায়নি।

শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল বাশার রনি সহ স্থানীয়রা জানান, নিহত এই নারী পার্শ্ববর্তী এক বাড়ি থেকে খাবার খেয়ে বের হয়েই সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় চাঁদপুর থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক এই নারীকে চাপা দিয়ে চলে যায়। এতে এই নারীর মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে চেনার কোন উপায় নেই বললে চলে। তবে ট্রাকের পেছনে থাকা এক ভ্যান চালক ঘটনাটি দেখতে পারেন।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা এসে লাশটিকে কলাপাতা দিয়ে ঢেকে রেখে পুলিশকে খবর দিলে চাঁদপুর সদর মডেল থানার এসআই কফিল উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে ছুটে আসেন। এবং ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা