তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, তবুও বিদ্যালয়ে শিক্ষার্থীরা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২১, ২০২৪ | ৬:৩২
Link Copied Successfully!

নওগাঁয় শীতে জনজীবনে দুর্ভোগ চলছে। তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির নিচে। তবুও খোলা রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। যদিও, কোনো জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেলে বিদ্যালয় বন্ধ থাকার নির্দেশনা রয়েছে।

রোববার (২১ জানুয়ারি) নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে এটি সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।

গত এক সপ্তাহ ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মাঘের হাড়কাঁপানো শীতে চরম বিপাকে পড়েছে শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন। কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। দুর্ঘটনা এড়াতে সড়কে যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। তীব্র শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। অধিকাংশ স্কুলে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি। পরিস্থিতি বিবেচনায় গত বুধবার ও বৃহস্পতিবার জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকলেও খোলা ছিল মাধ্যমিক বিদ্যালয়। এবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও ছুটি না হওয়ায় বেশ ক্ষুব্ধ কোমলমতি শিশুদের অভিভাবকরা।

বিজ্ঞাপন

শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, আমার মেয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। গত এক সপ্তাহের তীব্র শীতে সে প্রায়ই সর্দিজ্বরে আক্রান্ত হচ্ছে। কনকনে ঠান্ডায় সকালে স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। আজ পার্শ্ববর্তী রাজশাহী ও জয়পুরহাট জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির কম হওয়ায় স্কুল ছুটি ঘোষণা করেছে। সেই হিসেবে নওগাঁতেও স্কুল ছুটি রাখা উচিত ছিল। এখানে শিক্ষা কর্মকর্তাদের আন্তরিকতার ঘাটতি রয়েছে।

শহরের চকপ্রাণ প্রাথমিক বিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর অভিভাবক আফরিন জান্নাত বলেন, আমার ছেলে দ্বিতীয় শ্রেণীতে পড়ছে। শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় বাচ্চাকে স্কুলে পাঠানো নিয়ে ভয় কাজ করছে। তাই আজকে সর্বনিম্ন তাপমাত্রা দেখে স্কুলেই পাঠাইনি।

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, জেলায় ভোরবেলা তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও সকাল ১০টার পর তাপমাত্রা ১২ ডিগ্রির বেশি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে। তাই স্কুল বন্ধ ঘোষণা করা হয়নি।

নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আজকে ঢাকায় অবস্থান করায় সকালে আবহাওয়ার পূর্বাভাসের খোঁজ নিতে পারিনি। পরে আমার অফিসের অন্য কর্মকর্তারা সকাল ১০টার পরে জেনেছেন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ততক্ষণে বিদ্যালয়ে শিক্ষার্থীরা পৌঁছে গেছে। তাই ছুটি ঘোষণা করা হয়নি। তবে পরিস্থিতি বিবেচনায় আগামীকাল সোমবার জেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা