চাঁদপুরে কারাগারে হত্যা মামলার হাজতির মৃত্য

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২৪ | ৩:২৩
Link Copied Successfully!

চাঁদপুর জেলা কারাগারে হত্যা মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। হাজতি বজলাল পাটিকর (৬২) চাঁদপুরের কচুয়া উপজেলার করৈয়া গ্রামের রাখাল চন্দ্র পাটিকরের ছেলে।

জেলা কারাগারের জেলার মুহাম্মদ মুনীর হোসাইন জানান, গত ২৮ ডিসেম্বর হত্যা মামলায় তাকে কারাগারে নিয়ে আসা হয়। তিনি আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সকালে তিনি অসুস্থ হলে কারাগারের স্বাস্থ্য সহকারী প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক সবুজ মৃত ঘোষণা করেন।

চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে আমি মরদেহ সরজমিনে পর্যবেক্ষণ করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

H/A

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা