নির্বাচনে হেরে কারও সঙ্গে কথা বলছেন না মাহিয়া মাহি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২৪ | ৭:৪৬
Link Copied Successfully!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় নিয়ে শতভাগ আশাবাদী হলেও শেষ পর্যন্ত ৯ হাজার ভোট পেয়ে পরাজিত হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই জামানত বাজেয়াপ্ত হচ্ছে তার।

এবারের নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে নৌকায় ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক চৌধুরী। এ আসনে ১৫৮ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। মোট ভোটে পড়েছে ২ লাখ ১৯ হাজার ৭৯৩, ভোটের হার ৪৯ দশমিক ৯৩ শতাংশ। বৈধ ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ২৯৬, বাতিল হাওয়া ভোটের সংখ্যা ৭ হাজার ৪৯৭।

নির্বাচনের আগে এলাকাবাসীকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ট্রাক প্রতীকে ভোট চান মাহি। প্রচারণার সময় সিনেম্যাটিক স্টাইলে বক্তব্যও দেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, চৌধুরী সাহেবের হয়তো অনেক টাকা আছে, কিন্তু তার মন নেই।

বিজ্ঞাপন

নির্বাচনের ফল ঘোষণার পর আরটিভি পক্ষ থেকে মাহি মাহির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কল সিসিভ করেননি তিনি।

গতকাল রবিবার (৭ জানুয়ারি) সকালে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে নায়িকা মাহিয়া মাহি সাংবাদিকদের বলেছিলেন, ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি কালকে (সোমবার) পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেব, আমি তাদের সঙ্গে আছি।

তবে শেষ পর্যন্ত কথা রাখেননি মাহি। সোমবার (৮ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় কোনো শোডাউন দেননি তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা