বালক-বালিকায় চ্যাম্পিয়ন সদর থানা দল

মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃ উপজেলা কাবাডির পুরস্কার বিতরণ

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ডিসেম্বর ১৬, ২০২৩ | ৮:২৬
Link Copied Successfully!
মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃ উপজেলা কাবাডি (বালক/বালিকা)-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর শনিবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলার ৮ উপজেলার ৮টি দল অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বক্তব্যে বলেন, খারাপ কোন কিছুতে আসক্ত হওয়া যাবে না। সবসময় পুষ্টিকর খাবার খেতে হবে। অতিরিক্ত খাবার খাওয়া যাবে না। সকলে সুস্থ ও সুন্দর জীবন গঠনে চেষ্টা করবে।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।
২৩-২০ পয়েন্টে হাইমচর উপজেলা বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর সদর উপজেলা বালিকা দল। আর ১৩-৬ পয়েন্টে হাইমচর উপজেলা বালক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর সদর উপজেলা বালক দল।
আলোচনাসভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এবারের টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো চাঁদপুর সদর, মতলব দক্ষিন, হাইমচর, মতলব উত্তর, হাজীগঞ্জ, শাহারাস্তি, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার বালক ও বালিকা দল।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য শাহির পাটওয়ারী,জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম, হাইমচর থানার ওসি মোঃ ইয়াছিন, চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তপন চন্দ সহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা