নোবেলকে বিয়ের কথা অস্বীকার করলেন সেই তরুণী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২২, ২০২৩ | ৭:০৩
Link Copied Successfully!

বিতর্কিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে বিয়ের কথা অস্বীকার করেছেন সম্প্রতি তার সঙ্গে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তরুণী ফারজান আরশি। বুধবার (২২ নভেম্বর) বিকেলে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নোবেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন ওই তরুণী। যেখানে আরশি দাবি করেন, নোবেল জোর করে নেশা করিয়ে তার সঙ্গে ছবি তুলে সেগুলো ভাইরাল করেছে। এই সংগীতশিল্পীর সঙ্গে তার কোনো বিয়ে হয়নি।

ওই স্ট্যাটাসে আরশি বলেন, ‘আমি এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে আমার সবকিছু স্বাভাবিক নেই। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি। তারপরও আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি। সবটা পরিষ্কার করার জন্য। আমি খুলনায় বিভিন্ন ব্লগ করে থাকি, সেজন্য একটি ভিডিও কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে নোবেলের বাড়ি গোপালগঞ্জ যাই। আমার সঙ্গে আমার এক বান্ধবীও ছিলো। ওখানে যাওয়ার পর পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। নোবেল তার মায়ের সামনেই আমার গলায় ছুরি ধরে এবং আমার ফোনটি কেড়ে নেয়। এরপর জোর করে আমাকে ঢাকায় তার বাসায় নিয়ে যায়। সেখানে বিভিন্ন ড্রাগ সেবন করায় এবং মারধর করে। আমি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’
এই তরুণীর অভিযোগ, ‘পরবর্তীতে নোবেল ডেমরা থানায় আমাকে দিয়ে ভয় দেখিয়ে একটি জিডি করায়। পরে পুলিশের সহযোগিতায় আমাকে আমার বাবা এবং কাজিন উদ্ধার করতে গেলে মেরে ফেলার হুমকি দেয়। আমি নোবেলের কথা মতো ভয়ে পুলিশকেও মিথ্যা বলি। কারণ তখন আমার শরীরে ড্রাগ পুশ করা ছিল। পরে গোপালগঞ্জ থেকে আমার পরিবার আমাকে উদ্ধার করে।’

নোবেলের সঙ্গে ভাইরাল ছবিগুলো প্রসঙ্গে আরশি বলেন, ‘নোবেল জোর করে নেশা করিয়ে আমাকে দিয়ে উক্ত ছবিগুলা তুলেছে। নোবেলের সাথে আমার কোন প্রকার বিয়ে হয়নি এবং কোনও সম্পর্কও নেই। আমি পরিবেশ এবং পরিস্থিতির স্বীকার।’

সর্বশেষে ওই পোস্টে আরশি বলেন, ‘আমি এবং আমার পরিবার খুব ভয়ভীতির মধ্যে আছি। আমি কর্তৃপক্ষের সাথে সহযোগিতা চাচ্ছি। আমি একটি মেয়ে, আমি আমার পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চাই।’

বিজ্ঞাপন

এর আগে গত সোমবার আরশির সঙ্গে ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে নোবেল দাবি করেন, তাকে বিয়ে করেছেন তিনি। যদিও কবে বিয়ে করেছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

খোঁজ নিয়ে জানা যায়, আরশি এর আগেও একটি বিয়ে করেছেন। তার স্বামী একজন ফুড ব্লগার। গত বছরই বিয়ে হয়েছিল তাদের। নোবেলের সঙ্গে আরশির একাধিক ছবি ফাঁসের পর আরশির প্রথম সংসার নিয়েও আলোচনা চলছে। যদিও সেই সংসারে তার বিচ্ছেদ হয়েছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা