যে কারণে নির্বাচন করছেন না সাবেক প্রতিমন্ত্রী শামছুল আলম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২২, ২০২৩ | ১২:০৭
Link Copied Successfully!
বাংলাদেশ আওয়ামীলীগের মনোননয়ন ফরম যে কারণে কিনেনি সাবেক প্রতিমন্ত্রী শামছুল আলম , তার ব্যাখ্যা দিলেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তা হুবহু তুলে ধরা হলো-
২১ নভেম্বর ২০২৩, নির্বাচনী আসন চাঁদপুর ২ (মতলব উত্তর মতলব দক্ষিণ) সম্মানিত ভোটারদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশ নিচ্ছিনা যে কারণে মনোনয়ন পত্র উত্তোলনের প্রশ্ন উঠেনা।
প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচনকালিন সরকার থেকে প্রথানুযায়ী পদত্যাগ করেছি, তবে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক তা গৃহিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাব।
বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দলীয় দায়িত্ব পালন করবো। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ ২০২৩ জাতীয় সন্মেলন উপলক্ষে দলীয় ঘোষণাপত্র কমিটি, আওয়ামী লীগ দলীয় গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য হিসেবে ইশতেহার প্রণয়নে যুক্ত আছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন। দলীয় কার্যক্রমে আমি পূর্ণ দায়িত্ব পালন করে যাব।
স্বাধীনতার চেতনায় উদবুদ্ধ শান্তি প্রিয় মতলববাসি, তাগী নেতা কর্মীদের প্রতি আমার নিবেদন আপনারা ঐক্যবদ্ধ থাকুন, নির্বাচনে আমাদের জয় সুনিশ্চিত করুন। আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০