চাঁদপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১১, ২০২৩ | ১০:০১
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে গলায় ফাঁস দেয়া গাছে ঝুলন্ত অবস্থায় মো. সবুজ শেখ (৩৫) নামে কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১) নভেম্বর দুপুরে ওই ইউনিয়নের উত্তর বালিয়া গ্রামের শেখ বাড়ির থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সবুজ শেখ ওই বাড়ীর মৃত নান্নু শেখের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবীকা নির্বাহ করতেন।

ওই বাড়ীর নাজির আহম্মেদ শেখ জানান, সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে সবুজ শেখের ঘরের পাশে কাঠালগাছে তাকে ঝুলন্ত অবস্থায় বাড়ীর লোকজন দেখতে পায়। কি কারণে আত্মহত্যা করেছে স্বজনরা কেউ বলতে পারে না। পরে এই ঘটনা চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানানো হয়। দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে এটি আত্মহত্যা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, কৃষকের আত্মহত্যার ঘটনায় কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়নি। থানায় অপমৃত্যু মামলা হেেছ। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা