পদোন্নতি পেয়ে এসপি হলেন ১৭৭ কর্মকর্তা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৮, ২০২৩ | ৬:১১
Link Copied Successfully!

বিসিএস (পুলিশ) ক্যাডারের পৃথক দুটি প্রজ্ঞাপনে ১৭৭ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ২৭ কর্মকর্তাকে স্বাভাবিক পদোন্নতি ও ১৫০ কর্মকর্তাকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এসব কর্মকর্তারা পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (এসপি) (গ্রেড-৫) হয়েছেন।

সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

সুপারনিউমারারি পদ বলতে বোঝায় পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।

বিজ্ঞাপন

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ২৫ অক্টোবর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার চিঠির উল্লিখিত সব আনুষ্ঠানিকতা শেষে সৃষ্ট ১৫০টি সুপারনিউমারারি পদের বিপরীতে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

অন্যদিকে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া বাকি ২৭ জন কর্মকর্তার বিষয়ে বলা হয়েছে, তাদের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাতে হবে।

বিজ্ঞাপন

সূত্র: আর টিভি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম