চাঁদপুর স্বর্ণখোলায় হরিজন কলোনীতে আবাসিক কমপ্লেক্সের নির্মাণ কার্যক্রমের উদ্বোধন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৪, ২০২৩ | ৭:১৯
Link Copied Successfully!
চাঁদপুর স্বর্ণখোলায় হরিজন কলোনীতে আবাসিক কমপ্লেক্সের নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম। -- পপুলার বিডিনিউজ
চাঁদপুর শহরের স্বর্ণখোলায় হরিজন কলোনীতে আবাসিক কমপ্লেক্সের নির্মাণ কার্যক্রমের শুভ উদ্বোধন  করা হয়েছে। ৪ নভেম্বর শনিবার আবাসিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন  স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।
এ সময় প্রান্তিক জনগোষ্ঠীর সাথে এক মতবিনিময়  সভায় তিনি বলেন, সামনে আরো যে বিল্ডিং গুলো হবে সেগুলো কিভাবে বড় করা যায় সেটি আমরা চেষ্টা করবো।ঢাকা শহরের গুলশান এলাকায় আপনারা এধরণের বিল্ডিং দেখবেন।এই বিল্ডিং গুলো কিন্তু পরিবেশের ভারসাম্য অনুযায়ী করা হয়েছে। শেখ হাসিনা সরকার আপনাদের অবহেলা করেনি।চাঁদপুর পৌরসভা একটি  প্রসিদ্ধ   পৌরসভা।রাস্তা ঘাট পার্ক ও অন্যান্য উন্নয়ন মূলক কাজে পৌর মেয়রের আগ্রহ রয়েছে। আর যাদের কাজ করার আগ্রহ রয়েছে আমারা তাদের সহযোগিতা করবো।
এসময় বক্তব্য রাখেন , ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার,স্থানীয় সরকার বিভাগের জাতীয় প্রকল্প পরিচালক  যুগ্ম সচিব মোঃ মাসুম পাটওয়ারী,চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। প্রান্তিক সুবিধাভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মিতা।
ইউএনডিপির টাউন ম্যানেজার মোঃ আব্দুল হান্নানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ চাঁদপুরের  উপ-পরিচালক অপর্ণা বৈদ্য,  চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, পৌর সচিব আবুল কালাম ভূইয়াসহ পৌরসভা ও  প্রকল্পের কর্মকর্তা বৃন্দ ।
উল্লেখ্য,বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধিনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পে (এলআইইউপিসিপি) দুটি  ৫ তলা বিশিষ্ট জলবায়ু সহিষ্ণু আবাসিক ভবন নির্মাণ করা হয়।কাজটি করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রিপন ট্রেডার্স,টেকবে ইন্টারন্যাশনাল ( জেভি)। যার চুক্তি মূল্য দরা হয় ৮ কোটি ৭৩ লক্ষ ৪১ হাজার ৪ শত ৮০ টাকা। চুক্তি করা হয় ২০২২ সালের ২২ নভেম্বর। কাজটি সমাপ্ত হবে ২০২৪ সালের ৩০ জুন।এখানে মোট ৮৮ টি পরিবার ও  প্রতিবন্ধী   ব্যক্তিদের জন্য  বিশেষ ইউনিট সংখ্যা থাকবে ৪ টি।অর্থায়নে বাংলাদেশ সরকার।কাজটির সার্বিক তত্ত্বাবধানে ও কারিগরি সহয়তায় ছিলেন চাঁদপুর পৌরসভা ও এলআইইউপিসি প্রজেক্ট, ইউএনডিপি ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা