বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনায়

বাবাকে মারধর: সেই কলেজ শিক্ষিকা শিল্পীকে আটক করেছে পুলিশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৩ | ৭:১০
Link Copied Successfully!

চাঁদপুর শহরে বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ। বাবার অপরাধ বিছানায় প্রস্রাব করেছেন। জীবনের শেষ প্রান্তে এসে নিরুপায়। একটি ভিডিওতে দেখা গেলো বাবাকে মারধর করছে মেয়ে। অসহায় বাবা প্রতিবাদের বাসা হারিয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন।

শনিবার রাতে পপুলার বিডিনিউজসহ কয়েকটি অনলাইন প্লাটফরমে বাবাকে মারধরের ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়। রাতেই চাঁদপুর মডেল থানা পুলিশ ওই মেয়েকে আটক করে। চাঁদপুর মডেল থানা পুলিশের তদন্ত ওসি হুমায়ন কবির মেয়ে ফাতেমা আক্তার শিল্পীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

বাসায় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেই শিল্পী বাথরুমে লুকিয়ে থাকে। পরে পুলিশ কৌশলে তাকে সেখান থেকে বের করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

বৃদ্ধ বাবা মনির হোসেন ওরফে খোকা খান চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় খান বাড়ীর বাসিন্দা।  চাঁদপুরের পুলিশ সুপার, সদর সার্কেল ও সদর মডেল থানার ওসি দ্রুত ব্যবস্থা নেয়ায় নেটিজেনেরা ধন্যবাদ জানান সংশ্লিস্ট প্রশাসনকে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাবাকে মারধর করা মেয়ে ফাতেমা আক্তার শিল্পী।  তিনি চাঁদপুর সরকারি মহিলা কলেজের আইসিটির গেস্ট টিচার।

 বৃদ্ধ বাবার কাছে জানতে চাইলে তিনি পপুলার বিডিনিউজকে বলেন, গত কয়েকদিন ধরে মেয়ে মারধর করে। বয়স হয়ে গেছে। চলাফেরায় ভুল হয়ে থাকে, তাই মারধর করে।
মারধরের ভিডিও প্রকাশে এক নেটিজেন বলছেন, ‘বাবা, তোমার কোন দোষ নেই। তোমার মেয়ে শিক্ষক হয়েছে। কিন্তু মানুষ হতে পারেনি।’ পপুলার বিডিনিউজ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা