ফেসবুকের নতুন ফিচার অ্যাভাটার

Default User
মোহাম্মদ গোলাম রাব্বি
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২০ | ৬:২৭
Link Copied Successfully!
ফেসবুকের নতুন ফিচার অ্যাভাটার

সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক নিয়ে এসেছে ব্যবহারকারীদের জন্য অ্যানিমেটেড ছবি তৈরির নতুন ফিচার অ্যাভাটার। যে কোনো ব্যবহারকারী চাইলে এ ফিচার দিয়ে নিজের অ্যানিমেটেড অ্যাভাটার বা চরিত্র তৈরি করতে পারবেন। ব্যবহারকারীরা একটি চরিত্র ডিজাইন করার জন্য কয়েকটি মুখ এবং আউটফিটের বিকল্প পাবেন। পাশের দেশ ভারতে এ ফিচারটি ইতোমধ্যেই চালু হয়েছে। শিগগিরই বাংলাদেশের ব্যবহারকারীদের জন্যও ফিচারটি অবমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

যেভাবে অ্যাভাটার ব্যবহার করবেন

  • * স্মার্টফোনে ফেসবুক অ্যাপ খুলে যে কোনো কমেন্ট বক্সে গিয়ে ইমোজি বাটনে ক্লিক করতে হবে।
  • * কমেন্ট বক্স থেকে Create Your Avatars এ ক্লিক করতে হবে।
  • * এবার অ্যাভাটার ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে। এখানে অ্যাভাটার অপশনে ক্লিক করে নিজের পছন্দ মতো কার্টুন ফেস বেছে নিতে পারবেন। তার চোখ, নাক, ঠোঁট, চুল, ভ্রু, গোঁফ- সবই নিজের ইচ্ছা মতো সাজিয়ে নেয়া যাবে।
  • * ব্যবহারকারী চাইলে নিজের পছন্দের পোশাকও বেছে নিতে পারবে।
  • * অ্যাভাটার প্রস্তুত হয়ে গেলে নিজের তৈরি অ্যাভাটারটি প্রোফাইল ছবি হিসেবেও ব্যবহার করা যাবে।

ব্যবহারকারীরা এ ফিচারে পাবেন নানা রকমের চুলের স্টাইল, মুখের শেপ এবং দারুণ দারুণ ড্রেসের বিকল্প। এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ফেস স্টিকার তৈরি করে তা তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা